উপগ্রহ ডিমোস সমেত মঙ্গলগ্রহ, ছবি - আইএএনএস
লাল গ্রহ সম্বন্ধে জানতে বিজ্ঞানীরা যেভাবে উঠে পড়ে লেগেছেন তার ফল হিসাবে এখন মঙ্গলগ্রহ সম্বন্ধে অনেক কিছু শুধু জানাই যাচ্ছেনা, সেইসঙ্গে মঙ্গলগ্রহের মাটি, প্রান্তর, পাহাড়, পাথর এবং আরও অনেক কিছুর ছবিও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে মঙ্গলের ঝড়ের শব্দ।
মঙ্গলে প্রাণের উৎস সন্ধানও জোরকদমে এগোচ্ছে। কিন্তু মঙ্গল সম্বন্ধে যেমন প্রচুর তথ্য বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছচ্ছে, মঙ্গলের চাঁদ সম্বন্ধে কিন্তু তার ধারে কাছেও কিছু নেই।
মঙ্গলগ্রহের ২টি উপগ্রহ আছে। তারমধ্যে ছোটটির নাম ডিমোস। এই ডিমোস সম্বন্ধে তেমন প্রায় কিছুই তথ্য হাতে ছিলনা বিজ্ঞানীদের।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির পাঠানো একটি যান কিন্তু যাত্রাপথে এই ডিমোসের ছবি তুলে ফেলেছে। খুব কাছ থেকে এবং অতি শক্তিশালী ক্যামেরায় তোলা ছবি দেখে বিজ্ঞানীরা এক অজানা তথ্যও হাতে পেয়েছেন।
ডিমোস খুবই ছোট একটি প্রাকৃতিক উপগ্রহ। সব মিলিয়ে ১২.৪ কিলোমিটার। তার ছবি হাতে পাওয়ার পর বিজ্ঞানীদের ভুল ভেঙেছে।
বিজ্ঞানীরা মনে করছিলেন অন্য গ্রহাণুর মত ডিমোস-এর মাটিও কার্বনে ভরপুর হবে। কিন্তু তা একেবারেই নয়। বরং ডিমোসের মাটি হুবহু মঙ্গলের মাটির মত। মঙ্গলের মাটি যা, ডিমোসের মাটিও তাই। সেই তথ্যই হাতে এসেছে বিজ্ঞানীদের। ডিমোসের একটি দিকই সবসময় আলোকিত থাকে বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
এদিকে সংযুক্ত আরব আমিরশাহির এই মঙ্গল অভিযানের নেতৃত্ব যাঁরা দিচ্ছেন তাঁরা ডিমোস সম্বন্ধে আরও জানতে আরও কয়েকবার তাকে কাছে পেতে চাইছেন। যাতে তার আরও ছবি ও তথ্য সংগ্রহ করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…