SciTech

জানত না নাসাও, মহাকাশে নতুন হদিশ দেশের ৬ ছাত্র

মহাকাশে কত কিছুই তো রয়েছে যা অজানা। সব যে নাসা জানবে এমনটাও নয়। তেমনই মহাকাশের অজানার খোঁজ দিল দেশের ৬ ছাত্র।

একাদশ শ্রেণির ৬ ছাত্র কার্যত দুনিয়া জুড়ে হইচই ফেলে দিল। ভারতের এই ৬ ছাত্র এমন খোঁজ দিল যার অস্তিত্ব যে মহাকাশে রয়েছে তা জানা ছিলনা কারও। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা হিসাবে পরিচিত নাসারও নয়।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন নামে একটি মহাকাশে গ্রহাণু খোঁজার প্রতিযোগিতায় নেমেছিল বুলন্দশহরের বিদ্যাজ্ঞানের ৬ ছাত্র। সেই খোঁজ চালাতে গিয়ে তারা ১৭টি গ্রহাণু খুঁজে দিয়েছে। যা মহাকাশে যে ঘুরছে তা জানান দিল ওই ছাত্ররা।

এর মধ্যে মাত্র ৩টির হদিশ আগে থেকেই নাসার কাছে ছিল। বাকি ১৪টি সম্বন্ধে নাসাও জানতে পারল এই ৬ ভারতীয় ছাত্রের কাছ থেকে।

এখন জানার পর থেকে নাসা এগুলির গতিবিধির দিকে নজর রাখাও শুরু করেছে। মহাকাশ গবেষণায় ভারতীয় ছাত্রদের এই খোঁজ এক অবদান হিসাবেই দেখা হচ্ছে। এজন্য তারা নানা মহল থেকে প্রশংসিতও হয়েছে।

এই প্রতিযোগিতায় মোট ১৭টি দেশের ছাত্ররা অংশ নিয়েছিল। যার মধ্যে ভারত ছাড়াও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইজরায়েল, মেক্সিকো, বাংলাদেশের মত দেশের ছাত্ররা।

এই প্রতিযোগিতায় মোট ১ হাজারের মত গ্রহাণুর খোঁজ দিয়েছে ছাত্ররা। এই ১ হাজারের মধ্যে অনেক চেনা। কিছু অচেনা। তবে সব দেশের ছাত্রদেরই এই গ্রহাণু খোঁজার উৎসাহ ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য অবশ্যই এক খুব ভাল ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026