SciTech

ট্রিপল সেঞ্চুরির পথে শনি, সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়ল বৃহস্পতি

সৌরমণ্ডলে পৃথিবীর একটিই চাঁদ। কিন্তু অন্য গ্রহদের সবার তা নয়। একসঙ্গে অনেকগুলি নতুন চাঁদ পেল শনিগ্রহ। এদিকে সেঞ্চুরি করে ইতিহাস গড়ল বৃহস্পতি।

সূর্যের সংসার আরও বড় হল। তবে গ্রহ যা ছিল সেই ৮টিই রইল। তাহলে পরিবর্তনটা কি হল? মহাকাশ বিজ্ঞানীরা এবার সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির আরও ৪টি উপগ্রহের খোঁজ পেয়েছেন। যার হাত ধরে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা গিয়ে দাঁড়াল ১০১-এ।

এই নতুন ৪টি উপগ্রহের খোঁজ পেতেই বৃহস্পতি তার চাঁদের সংখ্যায় সেঞ্চুরি হাঁকাল। যে ৪টি উপগ্রহের খোঁজ পাওয়া গিয়েছে সেগুলি বৃহস্পতির অনেকটা দূর দিয়ে তাকে প্রদক্ষিণ করছে। তাই তাদের এতদিন নজরে পড়েনি। অবশেষে তাদের দেখা পাওয়া গেল।

সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহৎ গ্রহ হল শনিগ্রহ। এই শনিগ্রহের আবার উপগ্রহ সংখ্যা অনেক। তার ওপর মহাকাশ বিজ্ঞানীরা শনিগ্রহেরও ১১টি নতুন উপগ্রহের খোঁজ পেয়েছেন। যার হাত ধরে শনিগ্রহের এখন উপগ্রহ সংখ্যা গিয়ে দাঁড়াল ২৮৫টিতে। মানে উপগ্রহের সংখ্যার নিরিখে প্রায় ট্রিপল সেঞ্চুরির দরজায় শনিগ্রহ।

শনিগ্রহের ক্ষেত্রেও যে নতুন ১১টি উপগ্রহের খোঁজ পাওয়া গেছে সেগুলি তার থেকে অনেক দূর দিয়ে শনিগ্রহকে প্রদক্ষিণ করছে। এক্ষেত্রেও তাই তাদের দেখা মেলেনি। এবার পাওয়া গেল। এগুলি এতটাই ছোট যে তারা খুব ক্ষীণ আকারের হয়ে নজরে পড়েছে।

সৌরমণ্ডলে থাকা গ্রহদের উপগ্রহগুলি মিলিয়ে সৌরমণ্ডলে এখন উপগ্রহ সংখ্যা ৪৪২টি। অবশ্য এই সংখ্যা নতুন খোঁজ পাওয়া উপগ্রহদের সংখ্যা ধরে। তবে এই সংখ্যা যে আগামী দিনে আরও বাড়বে না একথা বলা যায়না।

যেমন এতদিন পর ২টি গ্রহ মিলিয়ে নতুন ১৫টি উপগ্রহের খোঁজ পাওয়া গেল, আগামী দিনে এমন আরও নতুন উপগ্রহের খোঁজ পাওয়া যেতেই পারে। মাইনর প্ল্যানেট সেন্টার এই ২টি গ্রহের নতুন উপগ্রহের খোঁজ পাওয়ার কথা জানায় বিশ্বকে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026