শনির উপগ্রহ মাইমাস, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
অন্য চাঁদে লুকিয়ে থাকা ফুটন্ত সমুদ্রের দাবি করলেন গবেষকেরা। ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস-এর গবেষকেরা এমন এক দাবি করেছেন যা গোটা বিশ্বের বিজ্ঞানী থেকে মহাকাশপ্রেমী মানুষজনকে চমকে দিয়েছে।
সূর্যের সংসারের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনিগ্রহ। যার অনেকগুলি উপগ্রহ রয়েছে। যেগুলির একটি মাইমাস। মাইমাস একটি ছোট্ট উপগ্রহ। যাকে চলতি ভাষায় ডেথ স্টার বলে ডাকা হয়।
এটা বলার পিছনে কারণ আছে। মাইমাসের সারা গা জুড়ে নজর কাড়ে প্রচুর ক্রেটার। যার একটি আবার রীতিমত বিশাল। তাই একে ডেথ স্টার বলে ডাকেন অনেকে।
মাইমাস এমন এক উপগ্রহ যার পুরোটাই বরফের চাদরে ঢাকা। কিন্তু এই বরফের তলায় লুকিয়ে থাকতে পারে একটি মহাসমুদ্র। যার জল ফুটছে। এমনটাই মনে করছেন ইউসি ডেভিসের গবেষকেরা।
মনে হওয়ার পিছনে কারণ রয়েছে। তাঁরা লক্ষ্য করে দেখেছেন মাইমাস তার কক্ষে ঘোরার সময় কিছুটা দুলতে থাকে। এমনটা তখনই হয় যখন তার পেটে প্রচুর জল রয়েছে।
এটা এর আগেও দেখা গেছে যে সূর্যের সংসারের বাইরে এমন একাধিক গ্রহ রয়েছে যার উপরিভাগ বরফের আস্তরণে ঢাকা হলেও তার মাটির তলায় বিশাল সমুদ্র লুকিয়ে থাকে। অনেকক্ষেত্রে সেসব সমুদ্রের জল ফুটতে থাকে। যা বাইরে থেকে দেখা যায়না।
মাইমাসের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আশা করছেন যদি মাইমাসের ক্ষেত্রে এই দাবি সঠিক হয় তাহলে সেখানে প্রাণের অস্তিত্বও পাওয়া যেতে পারে। নিউজউইক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই মাইমাসে ফুটন্ত জলের মহাসমুদ্রের দাবির কথা ছড়িয়ে পড়ে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…