SciTech

আবার প্রায় ৬ লক্ষ বছর পর পৃথিবী থেকে দেখা যাবে তাকে

এ এক বিরল মুহুর্ত। যা এত উজ্জ্বল অবস্থায় নজর কাড়ল তা নাকি ফের পৃথিবীর মানুষের চোখে ধরা দেবে প্রায় ৬ লক্ষ বছর পর।

সূর্যের সবচেয়ে কাছে সে আসে গত ১৩ জানুয়ারি। তখন সূর্যের সঙ্গে তার দূরত্ব ছিল ১ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। এটাই তার সূর্যের সবচেয়ে কাছে আসা। সূর্যের সবচেয়ে কাছে থাকার দিনে তার উজ্জ্বলতা ছিল সবচেয়ে বেশি।

এরপর সে সৌরমণ্ডলে ফের হারিয়ে যাবে। দূরে চলে যাবে সূর্যের থেকে। যা সে যেতে শুরু করেছে। গত ২৪ জানুয়ারি চিলি-র আকাশে তাকে দারুণভাবে দেখতে পাওয়া যায়। যার ছবিও তোলা হয়। ক্রমে তার উজ্জ্বলতা ক্ষীণ হয়ে আসছে।

তবে তার লেজের কাছটা দেখা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে। বৈজ্ঞানিকরা একে ডাকছেন সি/২০২৪ জি৩ বলে। তবে তার একটা অন্য নাম আছে। যে নামে তাকে সবাই চিনেছে।

এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে গ্রেট কমেট অফ ২০২৫। এটি কিন্তু অনেক আগে থেকেই পরিচিত এমনটা নয়। হ্যালির ধূমকেতুর মত পরিচিতি তার নেই।

কারণ তার কথাই জানা ছিলনা। জানা গেছে ২০২৪ সালে। গত বছর ৫ এপ্রিল তার কথা জানতে পারেন বিজ্ঞানীরা। এখন কিন্তু এটি বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

এটি যে কক্ষপথে পাক খাচ্ছে তাতে তার ফের সূর্যের কাছে ফিরে আসতে প্রায় ৬ লক্ষ বছর দেরি আছে। তাই এটি একবার পৃথিবীর নজর থেকে হারিয়ে যাওয়ার পর ফের তাকে দেখা যাবে ৬ লক্ষ বছর পর।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026