SciTech

সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা, সুবিধা হবে গ্রীষ্ম বর্ষায়

ফের মহাকাশ বিজ্ঞানে এক অন্য উচ্চতায় সাফল্য দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। সূর্যের এক অজানা রহস্যের জট খুলে বিশ্বকে উপহার দিলেন তাঁরা।

সূর্যের এখনও অনেক কিছু অজানা। সেসব জানার চেষ্টায় ত্রুটি রাখছেন না বিজ্ঞানীরা। সূর্যের খুব কাছে পৌঁছে গেছে নাসার যান পার্কার। ভারতের আদিত্য এল১ পয়েন্ট থেকে সূর্যকে সারাবছর বাধাহীনভাবে পরীক্ষা করে চলেছে।

এবার ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর বিজ্ঞানীরা আরও এক নতুন বিষয় সামনে এনেছেন। তাঁরা সূর্যের এমন একটি দিকে আলোকপাত করেছেন এবং অব্যর্থ ভাবে আলোকপাত করেছেন যে তা বিশ্ব বন্দিত হয়েছে।

সূর্যের যে করোনা ছিদ্র রয়েছে সেখানকার তাপ ও চৌম্বকীয় ক্ষেত্রের ধ্রুবকগুলি সঠিকভাবে চিনিয়ে দিয়েছেন এই বিজ্ঞানীরা। যা আগামী দিনে সূর্যকে চিনতে ও সূর্য নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনায় বিশেষভাবে কাজে লাগবে। সূর্যের গতিবিধি চিনতেও এই আবিষ্কার বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

করোনাল ছিদ্র হল সূর্যের এক্স-রে বা অতিবেগুনি ছবির অন্ধকার অংশ। যেখানে একটি মুক্ত চৌম্বকীয় ক্ষেত্র বিরাজ করে। এটি সম্বন্ধে সঠিকভাবে জানতে পারলে মহাকাশের আবহাওয়া সম্বন্ধে জানতে সুবিধা হবে।

এতে ভারতের বিশেষ করে কি লাভ হতে পারে? ভারতীয় বিজ্ঞানীদের এই অজানাকে জানা ও সে সম্বন্ধে তথ্য হাতে পাওয়া আগামী দিনে দেশে গ্রীষ্ম বা বর্ষার গতিবিধি সম্বন্ধে আগাম জানতে সাহায্য করবে।

এছাড়া অনেক সময় যে মহাকাশের আবহাওয়ার কারণে কৃত্রিম উপগ্রহগুলি সমস্যার মুখে পড়ে সে সম্বন্ধেও আগাম খবর মিলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026