SciTech

সন্ধে নামলেই আকাশের বুকে মহাজাগতিক বিস্ময়, এ সুযোগ ছাড়া যাবেনা

সন্ধে নামলে আকাশের বুকে দেখতে পাওয়া যাবে মহাজাগতিক বিস্ময়। যা না দেখা মানে এক অসামান্য অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করা।

সন্ধে নামার অপেক্ষা। তারপরই আকাশের বুকে দেখা যাবে মহাজাগতিক বিস্ময়। বিশেষজ্ঞেরা বলছেন সূর্য অস্ত গেলেই আকাশের দিকে চাইলে দেখা পাওয়া যাবে তাদের। তাও আবার এক লাইনে। যেন একসঙ্গে প্যারেড করছে।

এ এক অসামান্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন মানুষ। জানুয়ারি ২১ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত আকাশে এই বিস্ময় দেখতে পাওয়া যাবে। যাঁরা খালি চোখে দেখবেন তাঁরা একটা সুযোগ পাবেন। টেলিস্কোপ থাকলে আরও সুযোগ।

যাঁরা খালি চোখে দেখবেন তাঁরা ৪টি গ্রহকে এক লাইনে দেখতে পাবেন। শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনিগ্রহকে একসঙ্গে এক লাইনে দেখার সুযোগ পাওয়া যাবে শনিবার সন্ধে পর্যন্ত। আদপে ৬টি গ্রহ এক লাইনে থাকবে।

সেই তালিকায় ইউরেনাস ও নেপচুনও রয়েছে। কিন্তু তাদের খালি চোখে যাঁরা দেখবেন তাঁদের দেখার সুযোগ তেমন থাকবেনা। কিন্তু যাঁরা টেলিস্কোপে নজর রাখবেন তাঁরা একসঙ্গে ৬টি গ্রহকেই এক লাইনে দেখতে পাবেন। এ এক বিরলতম মুহুর্ত। যা দেখার সুযোগ কদিচ কখনওই আসে।

এখন প্রশ্ন হল সন্ধে নামলে আকাশের কোন দিকে নজর দিলে খালি চোখেই ৪ গ্রহের দেখা মিলবে? পূর্ব আকাশে নজর রাখলে দেখা যাবে মঙ্গলগ্রহকে।

দক্ষিণ পূর্ব আকাশের একদম মধ্যভাগে থাকবে বৃহস্পতিগ্রহ। আর শুক্র ও শনিগ্রহকে দেখা যাবে দক্ষিণ পশ্চিম আকাশে। এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রগ্রহকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026