SciTech

৭টি গ্রহকে একসঙ্গে দেখার সুযোগ, কবে কখন দেখবেন এই মহাজাগতিক বিস্ময়

সৌরমণ্ডলের মোট গ্রহের সংখ্যাই ৮টি। তার একটি পৃথিবী। বাকি রইল ৭টি। সেই ৭টি গ্রহই এবার স্পষ্ট ধরা দেবে রাতের আকাশে।

এমন দৃশ্য অতিবিরল। রাতের আকাশে এবার সেই মহাজাগতিক বিস্ময় ধরা পড়তে চলেছে। সৌরমণ্ডলে মোট গ্রহের সংখ্যা ৮টি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ থেকে যদি শুরু করা যায় তাহলে পরপর রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

মানুষ তো পৃথিবীতেই রয়েছেন। তাই পৃথিবী ছাড়া আকাশে দেখা যেতে পারে বাকি ৭টি গ্রহ। কিন্তু তাদের তো আর সবসময় কাছাকাছি দেখা যায়না। এবার সেই বিরল মুহুর্ত এসে পড়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন রাতের আকাশে এই ৭টি গ্রহকে এখন দেখা যাচ্ছে। তবে তা সবচেয়ে সুন্দর করে ধরা দেবে ২৫ জানুয়ারি। ঠিক সূর্য ডোবার পর অন্ধকার আকাশে নজর দিলেই দেখা যাবে ৭টি গ্রহকে।

এরমধ্যে শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিগ্রহকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে। বাকি ৩টি গ্রহকে দেখতে গেলে সঙ্গে বাইনোকুলার বা টেলিস্কোপ থাকা দরকার। তাহলে তাদের বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাবে।

চাঁদের আলো খুব বেশি থাকলে এগুলি দেখতে অসুবিধা হতে পারে। তাই যত অমাবস্যা কাছে আসবে ততই পরিস্কার দেখা যাবে এই ৭ গ্রহের একত্র সমাবেশ। সন্ধে নামলেই আকাশে নজর দিলে এখনও এই গ্রহদের দেখা যাবে। তবে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে ২৫ জানুয়ারি।

এই দৃশ্য দেখার জন্য একটু অন্ধকার জায়গায় থাকা জরুরি। চারধারে আলো না থাকা এবং খোলা আকাশ থাকলে সুন্দরভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমনটা প্রতিবছর হয়না। এদের অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026