SciTech

পৃথিবীর খুব কাছে আসছে মঙ্গল, দারুণ উজ্জ্বলতা নিয়ে কবে কখন ধরা দেবে লাল গ্রহ

মঙ্গলকে খালি চোখে একটা লালচে বিন্দুর মত আকাশে দেখতে পাওয়া যায়। কিন্তু সেই মঙ্গলগ্রহ এবার অনেকটা বড়, অনেক বেশি উজ্জ্বল অবস্থায় ধরা দেবে খালি চোখে।

পৃথিবীর প্রতিবেশি গ্রহ মঙ্গলের মাটিতে চষে বেড়াচ্ছে রোবট যানেরা। অনেক তথ্যও পাঠাচ্ছে। মঙ্গলে মানুষ পাঠানোর চেষ্টাও শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের চোখে মঙ্গলগ্রহ এখনও আকাশের সেই লালচে উজ্জ্বল বিন্দু।

মানুষ লাল গ্রহকে আরও কাছ থেকে দেখার কথা ভাবেন, কিন্তু সে উপায় তো নেই। তার জন্য অতি শক্তিধর টেলিস্কোপ দরকার। যার নাগাল খুব কম মানুষই পান। ফলে পৃথিবীর আমজনতা তখনই মঙ্গলগ্রহকে আরও ভাল করে দেখার সুযোগ পাবেন যখন সে অনেকটা কাছে চলে আসবে।

আর সেটাই হতে চলেছে। কবে কখন লাল গ্রহকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে তা বলার আগে একটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন।

সাধারণভাবে পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি থাকে তখন তা থাকে ৪০৩ মিলিয়ন কিলোমিটার। আর এবার যখন মঙ্গল পৃথিবীর খুব কাছে আসতে চলেছে তখন তার দূরত্ব থাকবে মাত্র ৯৬ মিলিয়ন কিলোমিটার। ৪ গুণ দূরত্ব কমে যাবে। ফলে লাল গ্রহকে যে অনেক বেশি উজ্জ্বল ও বড় করে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ১২ জানুয়ারি হল সেই দিন যেদিন পৃথিবীর খুব কাছে আসতে চলেছে মঙ্গলগ্রহ। লাল গ্রহ পৃথিবী থেকে ৯৬ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছবে ১২ জানুয়ারি সন্ধে ৭টা ৬ মিনিটে।

সেই সময় সবচেয়ে উজ্জ্বল দেখাবে মঙ্গলগ্রহকে। বোঝা যাবে তা কতটা কাছে এসে পড়েছে। এ এক বিরল মহাজাগতিক দৃশ্য। তবে এখানেই শেষ নয়।

এই দৃশ্য উপভোগ করার পাশাপাশি আগামী ১৬ জানুয়ারিও এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। ওইদিন মঙ্গলগ্রহ ও সূর্যের মাঝখানে এসে পড়বে পৃথিবী। এখানে বলে রাখা প্রয়োজন যে দূরত্ব এদিক ওদিক হলেও মঙ্গল নানা দূরত্বে পৃথিবীর কাছে আসে প্রতি ২ বছর ২ মাস অন্তর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026