SciTech

সূর্যের এক গোপন কথা এতদিনে জানতে পারলেন বিজ্ঞানীরা

সূর্যকে চেনার চেষ্টা চলছে বহুদিন ধরে। কয়েকটি প্রশ্ন বিজ্ঞানীদের মনে থাকলেও তার উত্তর ছিলনা। এবার তার একটির উত্তর পেয়ে গেলেন বিজ্ঞানীরা।

সূর্য থেকে সৌরঝড় ছিটকে বার হয়ে আসে। যা অনেক সময় পৃথিবীর ওপরও প্রভাব ফেলে। বিজ্ঞানীরা এটা বুঝে উঠতে পারছিলেননা যে এই সৌরঝড় সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসার পরও তা কীভাবে এত শক্তি সংগ্রহ করে?

যা এসে পৃথিবীর ওপরও প্রভাব ফেলে? এত শক্তি আসে কোথা থেকে? বহুদিন ধরে সে প্রশ্ন বিজ্ঞানীদের মনে উঁকি দিলেও তার সদুত্তর পাওয়া যাচ্ছিল না।

এদিকে সূর্যকে চিনতে নাসা একটি যন্ত্র পাঠায় সূর্যের দিকে। যা ২০২১ সালে সূর্যের চৌম্বকীয় বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হয়। সূর্যের এত কাছে এই প্রথম কোনও যান যেতে পারল।

পার্কার সোলার প্রোব নামে যানটির সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়া অনেকটাই সাহায্য করল বিজ্ঞানীদের। তাঁরা সূর্যের অনেক কথা জানতে শুরু করেন।

তাঁরা এটাও জানতে পারেন যে সুইচব্যাক তত্ত্ব মেনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড়ের সঙ্গে প্রচুর পরিমাণে শক্তিও বার হচ্ছে। যা সৌরঝড়ের সঙ্গেই চলে আসে।

বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখছেন। তবে পুরো বিষয়টি পরিস্কার হয়ে গেলে তাঁদের পক্ষে আগামী দিনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড় ও তার পৃথিবীর ওপর প্রভাব সম্বন্ধে অনেক বেশি তথ্য দেওয়া সম্ভব হবে। সূর্যকে চেনার এই লড়াইয়ে যৌথভাবে সচেষ্ট মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026