SciTech

আরও একটি ছোট চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, মনে করছেন বিজ্ঞানীরা

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু আরও একটি ছোট চাঁদও কি পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। বিজ্ঞানীরা তেমনই মনে করছেন। কি সেই ছোট চাঁদ তাও জানিয়েছেন তাঁরা।

পৃথিবীর চারধারে চাঁদ ঘুরে চলেছে। চাঁদ নির্দিষ্ট কক্ষে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। আর পৃথিবীর যে একটিই উপগ্রহ রয়েছে তাও সকলের জানা। তবে ২০১৬ সালে আরও একটি প্রস্তরখণ্ডকে পৃথিবীর চারধারে ঘুরতে দেখেন বিজ্ঞানীরা।

আয়তনে খুবই ছোট ওই প্রস্তরখণ্ড আসলে একটি গ্রহাণু বলে জানান তাঁরা। সেই গ্রহাণুটিও পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। তাই তাকে মিনি মুন নামে ডাকা হতে থাকে।

কিন্তু সে গ্রহাণু এল কোথা থেকে? তারও একটি উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণুটির আকার বিজ্ঞানীদের সেই অনুমানকে শক্তিশালী করেছে।

কামোয়ালেওয়া নামে এই গ্রহাণুটির সঙ্গে চাঁদের একটি অংশের ক্রেটারের মিল খুঁজে পান বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, মহাকাশে ভেসে বেড়ানো কোনও একটি অতিকায় এমন প্রস্তরখণ্ড কোনও সময় চাঁদে ধাক্কা মারে। তার ফলে চাঁদের একটি অংশ ভেঙে বেরিয়ে যায়। সেটাই ভেঙে বেরিয়ে যাওয়া চাঁদের অংশই হল এই কামোয়ালেওয়া।

কেন এমন অনুমান করছেন বিজ্ঞানীরা? তাঁরা পরীক্ষা করে দেখেছেন চাঁদের গায়ে থাকা জিওর্দানো ব্রুনো ক্রেটারটির মাপের সঙ্গে কামোয়ালেওয়া-র মাপ মিলে যাচ্ছে। তাই তাঁরা মনে করছেন চাঁদের গায়ে যে খোঁদলটি তৈরি হয়েছে, তা ওই প্রস্তরখণ্ড ভেঙে বেরিয়ে যাওয়ার ফল।

তাতে চাঁদে ক্রেটার তৈরি হয়েছে। আর সেই ভাঙা প্রস্তরখণ্ড দিয়ে তৈরি হয়েছে কামোয়ালেওয়া নামে একটি গ্রহাণু। যদিও এনিয়ে আরও গবেষণার কাজ চলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026