SciTech

এতদিন ভুল জানা ছিল, সৌরজগৎ নিয়ে সে ভুল এবার ভাঙল

সৌরমণ্ডলের বাইরের নানা অজানা তথ্য এখন এক এক করে জানতে পারছেন মহাকাশ বিজ্ঞানীরা। এবার খোদ সৌরমণ্ডলেরই এক অজানা কথা জানতে পারলেন তাঁরা।

সূর্য ও তাকে প্রদক্ষিণ করতে থাকা গ্রহদের নিয়ে তৈরি হয়েছে সৌরমণ্ডল। মহাশূন্যের হিসাবে এই সৌরমণ্ডল অতি নগণ্য এক জায়গা নিয়ে রয়েছে। তার বাইরে যে অনন্ত মহাশূন্য রয়েছে তাতে অজানা গুনে শেষ করা যাবেনা। বিজ্ঞানীরা সেই অজানার সমুদ্রে ডুব দিয়ে এক এক করে চমকে দেওয়া সব তথ্য জানছেন। আরও জানার চেষ্টা করছেন।

অনেকের ধারনা সৌরমণ্ডলের কথা মহাকাশ বিজ্ঞানীদের কাছে অনেকটাই পরিস্কার। কিন্তু তা যে একেবারেই নয় তা ফের একবার প্রমাণিত হল। সৌরমণ্ডলেরই ২টি গ্রহকে নিয়ে এমন এক তথ্য বিজ্ঞানীদের হাতে এল যা তাঁদেরও অবাক করে দিয়েছে।

এতদিন বিজ্ঞানীরা জানতেন নেপচুন হল নীল রংয়ের একটি গ্রহ। আর ইউরেনাস হল সবুজ রংয়ের একটি গ্রহ। সৌরমণ্ডলের ২ বরফের গোলক নেপচুন ও ইউরেনাস নিয়ে সেই ধারনা একেবারে বদলে গেল।

নতুন মহাকাশ গবেষণায় জানা গিয়েছে মোটেও নেপচুন নীল আর ইউরেনাস সবুজ রংয়ের নয়। বরং এই ২ গ্রহের রং প্রায় এক। ২টি গ্রহই আসলে সবজে নীল রংয়ের। এদের রং দিয়ে আলাদা করে চেনা মুশকিল।

এতদিন ধরে নেপচুনের রং ভয়েজার ২-এর তোলা ছবি অনুযায়ী নীল ধরা হত, কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন এভাবে নেপচুনের আসল রং বোঝা যায়না।

এখন অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ফলে অতি আধুনিক পদ্ধতিতে নেওয়া ছবি এবার পরিস্কার করে দিয়েছে আসলে ২টি পড়শি গ্রহের রং প্রায় এক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026