SciTech

সূর্যগ্রহণ দেখতে কোমর বেঁধে তৈরি সকলে, চিন্তা মেঘ

বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। সকলেই মুখিয়ে আছেন গ্রহণ দেখার জন্য। গ্রহণ শুরু এখন সময়ের অপেক্ষা।

কলকাতা : সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের উৎসাহে কখনওই ভাটা পড়েনা। আজও নেই। রবিবার সূর্যের বলয়গ্রাস গ্রহণ। চাকতি চাকতি মিলে তৈরি হবে ডায়মন্ড রিং। যদিও সেই হিরের দ্যুতি কলকাতা থেকে দেখা যাবেনা। এখান থেকে দেখা যাবে আংশিক গ্রহণ। কলকাতা থেকে দেখা যাবে প্রায় ৭০ শতাংশের কাছাকাছি ঢাকা পড়ছে সূর্য। তবে সেটাও বিরল বৈকি। তাই শহর তৈরি। তবে এ দৃশ্য গ্রহণ দেখার বিশেষ ফিল্টার চশমা ছাড়া দেখা উচিত নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

কলকাতায় গ্রহণ শুরু হবে ১০টা ৪৬ মিনিট থেকে। শেষ হবে ২টো ১৭ মিনিটে। দীর্ঘ সময় ধরে চলা এই গ্রহণ দেখার পথে মূল বাধা হতে পারে মেঘ। বর্ষাকাল। গত এক সপ্তাহ ধরে মেঘে ঢাকা শহর। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই মেঘ ঢেকে রেখেছিল সূর্যকে। যদিও গত শনিবার থেকে আকাশ সাফ হয়েছে অনেকটা। মেঘ থাকলেও চলছে মেঘ রোদের খেলা। রবিবার সকাল থেকেও মূলত আকাশ সাফ। ফলে গ্রহণ দেখা যাবে বলেই আশাবাদী সকলে।

ভারতের সব জায়গা থেকে বলয়গ্রাস দেখা যাবেনা। আংশিক গ্রহণই দেখতে হবে। বলয়গ্রাসের জন্য উত্তরাখণ্ড বা হরিয়ানায় যেতে হবে। সেখান থেকেই সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে এবার। তাই দেশের তামাম বিজ্ঞানীরা অনেকেই এখানকার টেলিস্কোপে নজর রাখবেন। কলকাতা সহ পশ্চিমবঙ্গ আংশিক গ্রহণ পেলেও তা দেখতে মুখিয়ে সকলে। এখন চলছে মিনিট গোনা।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026