Entertainment

সিনেমা জগতে অধিকাংশ অভিনেতার কুমিরের চামড়া, বললেন সোহা

সিনেমা জগতে পা রাখার জন্য যদি কেউ আসেন, আর তাঁর যদি আগে থেকেই একটা অরক্ষিত মানসিকতা কাজ করে, তবে তাঁর সেই অরক্ষিত মনটাকে আরও খারাপ জায়গায় নিয়ে যাবে এই জগত। গায়ের চামড়া যাঁদের পাতলা, তাঁদের জন্য এই জগত নয়। চামড়া মোটা না হলে এই ইন্ডাস্ট্রিতে টেকা মুশকিল। ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতারই কুমিরের চামড়া। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন অভিনেত্রী সোহা আলি খান।

তাঁর পরিবারের সকলেই নামজাদা। শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, করিনা কাপুর খান বা পতৌদি। সেই পরিবারের মেয়ে তিনি। সিনেমা জগতে পা রাখার জন্য সেভাবে যাকে স্ট্রাগল করা বলে তা তাঁকে করতে হয়নি। তবু ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ৪০ বছরের সোহা। অনেক সিনেমায় অভিনয় করেছেন। ১৫ বছর হল সিনেমা জগতে কাজ করছেন তিনি।

সোহা মনে করিয়ে দেন কিছুই সঙ্গে যায়না। সবকিছুরই একটা শেষ আছে। একদিন স্টারডমও শেষ হয়। জীবনও শেষ হয়। সোহা বলেন, তিনি এমন অনেক বিখ্যাত মানুষের কথা জানেন যাঁদের সময় শেষ হওয়ার পর তাঁরা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেছেন। তাঁদের কথা আজ আর কেউ মনে রাখেনা। তাই সোহার পরামর্শ, স্টারডমের জন্য সবকিছু হারিওনা। জীবনে খুশি থাকাও গুরুত্বপূর্ণ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026