SciTech

গাছও হাঁটে, সত্যিই কি তাই, বিজ্ঞান কি বলছে

এ বিশ্বে এমনও একটি গাছ রয়েছে যাকে হেঁটে বেড়ানো গাছ বলা হয়। পর্যটকদের গাছের সেই হেঁটে বেড়ানোর কথা বিস্তারিত জানান ট্যুরিস্ট গাইডরা।

দক্ষিণ আমেরিকার জঙ্গলে একটি গাছ আছে যাকে বৈজ্ঞানিকেরা ডাকেন সক্রেটিয়া এক্সোরাইজা নামে। তবে সাধারণ মানুষ সেই নামে ডাকেন না। তাঁরা ডাকেন ওয়াকিং পাম বলে। কোস্টারিকা সহ বিভিন্ন ল্যাটিন আমেরিকার দেশের জঙ্গলে এই গাছের দেখা মেলে।

এই পাম গাছগুলি হেঁটে বেড়ায় বলেই দাবি স্থানীয়দের। এই বিশেষ পাম গাছগুলির হেঁটে বেড়ানোকে সামনে রেখেই এদের নাম ওয়াকিং পাম। কিন্তু গাছ আবার হাঁটতে পারে নাকি?

এখানে যেসব পর্যটক ঘুরতে আসেন তাঁদের এই গাছগুলি অবশ্যই দেখান ট্যুরিস্ট গাইডরা। শোনান এই একাধিক শিকড়ের গাছগুলির হেঁটে বেড়ানোর কাহিনি।

অনেকের মতে, এই গাছগুলি যখন সূর্যের আলো পায়না তখন তারা নতুন রুট তৈরি করে সূর্যের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন নতুন শিকড়টি কার্যকর হয়। আর পুরনো শিকড় মরে যায়। ফলে মনে হয় গাছটি তার স্থান পরিবর্তন করল।

যদিও বিজ্ঞানীরা এই তত্ত্বকেও খারিজ করে দিয়েছেন। এটা ঠিক যে এই ওয়াকিং পামের একাধিক শিকড় থাকে। অনেকটা যেন গাছটি অনেকগুলি পা ফেলে রেখেছে মাটিতে।

কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন, গাছের এই হেঁটে চলে বেড়ানোর কথা পুরোটাই এক প্রাচীন বিশ্বাস। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

অন্য সব গাছের মতই এই গাছও হেঁটে বেড়ায় না। কারণ মূল কাণ্ডটি যেখানে ছিল সেখানেই থাকে। মানুষের মুখে মুখে এই হেঁটে বেড়ানোর কাহিনি চলে আসছে গাছগুলির অনেক শিকড় স্পষ্ট দেখা যায় বলে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026