Entertainment

আকাশে কয়েন ছুঁড়ে কেরিয়ার বেছেছিলেন এই বলি অভিনেত্রী

তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন বলিউডে। মডেলিং দুনিয়াতেও দেশকে গর্বিত করেছেন। সেই বলিউড তারকা নিজের কেরিয়ার স্থির করেছিলেন কয়েন ছুঁড়ে।

অনেক সময় মানুষ জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়ান যেখানে তাঁর সামনে একাধিক পথ খোলা থাকে। তাঁকে সিদ্ধান্ত নিতে হয় জীবনকে তিনি কোন পথে প্রবাহিত করবেন। তবে সেই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন হয় অনেক সময়। কারণ ২টি পথেরই কিছু ভাল ও খারাপ থাকে। বুঝে উঠতে পারেননা কোনটা বেছে নিলে কেরিয়ার বেশি উজ্জ্বল হতে পারে।

বলিউডের এই অভিনেত্রীর জীবনেও তাই হয়েছিল। তিনি নিজেই একটি শোয়ে উপস্থিত হয়ে জানান, তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার পর স্নাতক স্তরে পড়াশোনা করতে কোন শহরে যাবেন মুম্বই নাকি বেঙ্গালুরু? কোথায় গেলে তাঁর কেরিয়ার বেশি ঝলমলে হতে পারবে? সে সিদ্ধান্ত কিছুতেই নিয়ে উঠতে পারছিলেন না।

অবশেষে তিনি কয়েন ঘুরিয়ে টস করে সিদ্ধান্ত নেবেন বলে স্থির করেন। আর তাতে মুম্বই শহরকে বেছে নেয় তাঁর কয়েন বা বলা ভাল তাঁর ভাগ্য।

বিশাখাপত্তনম শহরে বড় হয়ে ওঠা শোভিতা ধূলিপালা এভাবেই এসে পৌঁছন মুম্বই। তারপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মডেলিং দুনিয়ায় সুনাম অর্জন করেন।

২০১৩ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মিস আর্থ ২০১৩-তে যাওয়ার টিকিট পান শোভিতা ধূলিপালা। সেখানে গিয়ে বিশ্ব জয়।

প্রথম সিনেমায় সুযোগ দেন অনুরাগ কাশ্যপ। রমণ রাঘব ২.০-তে অভিনয়ের সুযোগ পান শোভিতা। তারপর এগিয়ে গেছে তাঁর কেরিয়ার। ওয়েব সিরিজ নাইট ম্যানেজার-এর ২টি সিজনেই শোভিতা ধূলিপালার চরিত্র দর্শকদের নজর কেড়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026