ফাইল : স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই ডেঙ্গিতে ভুগছেন। ভর্তি রয়েছেন বেলভিউ নার্সিং হোমে। সেখানে এদিন তাঁর প্লেটলেট অনেকটাই কমে যায়। নেমে আসে প্রায় ২০ হাজারে। ফলে অবস্থা সংকটজনক বলেই জানা যায়। খুব স্বাভাবিকভাবেই গঙ্গোপাধ্যায় পরিবার প্রবল চিন্তায় দিন কাটাচ্ছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে ডেঙ্গি মশার লার্ভাও পাওয়া যাওয়ায় চিন্তা আরও বেড়েছে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জ্বর ও দুর্বলতা রয়েছে। তাঁকে প্লাজমা ও রক্ত দেওয়া হয়েছে। তবে প্লেটলেট পড়লেও চিকিৎসকেরা এখনই আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন। আপাতত এই ভরসাতেই রয়েছেন সৌরভের পরিবার। প্রতি মুহুর্তে চলছে খবরাখবর নেওয়া।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…