Entertainment

ফ্রায়েড রাইসের রেসিপি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

কারও যদি ধারণা থাকে কেবল ছোটরাই আবদার করে তাহলে তাঁর আবার একবার ভেবে দেখা উচিত। সেইসঙ্গে পরপর ছবি দিয়ে ফ্রায়েড রাইসের রেসিপিও শেয়ার করেছেন তিনি। সোশ্যাল সাইটে তাঁর দেওয়া এই রেসিপি এখন সুপারহিট। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর স্বামী জুবিন ইরানির জন্য এগ ফ্রায়েড রাইস রেঁধেছেন। সেই রান্না সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন তিনি।

ইন্সটাগ্রামে কেন্দ্রীয় মন্ত্রী ছবি দিয়ে লিখেছেন ফ্রায়েড রাইসকে আরও ভাল করতে দরকার মাশরুম। যা প্রথমে গরম জলে একটু ভিজিয়ে নিতে হবে। এছাড়া নিতে হবে স্প্রিং অনিয়ন, গাজর, পেঁয়াজ ও আদার সরু সরু করে কুচি। এবার স্মৃতি ইরানি চালটা সিদ্ধ করে নিয়েছেন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সবরকম আনাজ, মাশরুম ও ডিম দিয়ে ভেজেছেন। পাশাপাশি সতর্ক করেছেন যে এগুলো সব ভাজা হবে ঠিকই, কিন্তু বেশি ভাজা যাবেনা। নরম ভাবটা থাকতে হবে।

ভাজাটা হয়ে এলে তাতে ভাত ঢেলে দিয়েছেন। তাতে ছড়িয়ে দিয়েছেন অয়েস্টার সস, অল্প সয়া সস, পরিমাণমত নুন ও মরিচ গুঁড়ো। এবার এগুলো সব একসঙ্গে ভাল করে নেড়ে ভেজে নিতে হবে। মন্ত্রী লিখেছেন, ব্যস ফ্রায়েড রাইস তৈরি। প্রসঙ্গত কদিন আগেই মেয়ে জোইস ইরানির জন্য রান্না করেছিলেন স্মৃতি। মেয়ের আবদার রাখতেই ২টি পদ রাঁধেন তিনি। ভেজিটেবল হাক্কা নুডলস ও চিকেন মাঞ্চুরিয়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026