World

নাবালিকাকে যৌন হয়রানি, সাজা ১৩ বছরের কারাদণ্ড, ১২ ঘা বেত

এক ১২ বছরের নাবালিকাকে ভুল বুঝিয়ে তার সঙ্গে বিভিন্ন সময়ে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগে ৩১ বছরের এক ভারতীয় যুবকের ১৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুরের আদালত। তাকে এই অপরাধের জন্য ১২ ঘা বেত পেটারও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৬ সালে সিঙ্গাপুরের একটি বিপণিতে কাজ শুরু করে উদয় কুমার দক্ষিণামূর্তি। সেই সময়ে একদিন এক ১২ বছর বয়সী স্কুল ছাত্রীকে উপহার দিয়ে প্রেম নিবেদন করে উদয় কুমার ওই নাবালিকাকে নিজের স্ত্রী বলে ডাকে। তারপর একদিন তার সঙ্গে যৌন সম্পর্ক গড়তে চায়। যদিও ওই নাবালিকা জানায় তার এ সম্বন্ধে কোনও ধারণা নেই। উদয় কুমার তাকে বোঝায় যে সে তাকে যৌন সম্পর্ক কেমন করে স্থাপন করতে হয় তা শেখাবে। প্রতিবার দেখা হলে উদয় কুমার মেয়েটিকে ৫ থেকে ১০ সিঙ্গাপুর ডলার দিত। সেই সঙ্গে সে যে বিপণিতে কাজ করত সেখান থেকে বিনামূল্যে আইসক্রিম, খেলনাও নিতে দিত। এভাবে সে মেয়েটিকে ভুল বুঝিয়ে তাকে ৩ মাস ধরে যৌন হয়রানির শিকার করে।

২০১৭ সালে উদয় কুমারের সঙ্গে অন্য এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে মেলামেশা শুরু করে। এক সময়ে ওই তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়েন। এই সময়ে উদয়ের ফোনে ওই তরুণীর চোখে পড়ে একটি ভিডিও। যেখানে ওই নাবালিকাকে স্কুলের পোশাক একে একে খুলে নগ্ন হতে দেখেন তিনি। এরপর আর চুপ করে থাকতে পারেননি ওই তরুণী। পুলিশে অভিযোগ জানান। তারপরই তদন্তে সবকিছু সামনে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026