World

পায়রাকে খাবার খাওয়ানোর অপরাধে ৩ লক্ষ টাকা গুনতে হল বৃদ্ধকে

পায়রাদের খাবার খাওয়ানোর রেওয়াজ দেশের বিভিন্ন প্রান্তেই আছে। কিন্তু পায়রাদের খাবার খাইয়ে যে ৩ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে তা কে ভেবেছিল।

পায়রাদের গম জাতীয় শস্যদানা খাওয়ানোর রেওয়াজ ভারতে নতুন নয়। অনেকে পায়রাদের গম ছড়িয়ে দেন। তারা এসে তা খেয়ে যায়। কেউ ছাদে ছড়ান। কেউ বাড়ির সামনের ফুটপাথে। কেউ পার্কে। কেউ আবার গ্রামের দিকে থাকলে ফাঁকা জমিতে ছড়িয়ে দেন শস্যদানা।

যাঁরা পায়রাদের বা পাখিদের খাবার খাওয়ান তাঁদের ভাল চোখেই নেন সাধারণ মানুষ। হৃদয়বান মানুষ হিসাবে তাঁদের সুখ্যাতিও হয়। কিন্তু সব জায়গায় যে পায়রা খাওয়ানো ভাল কাজ হিসাবে নেওয়া হয় এমনটা নয়।

যেমন এক ৬৭ বছরের বৃদ্ধ পায়রাদের পাউরুটি খাইয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়লেন। ভারতীয় মুদ্রায় তাঁকে প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে।

পায়রাদের খাওয়ানো আপাত দৃষ্টিতে কোনও অপরাধ না হলেও, সিঙ্গাপুরে কিন্তু পায়রাদের বন্য প্রাণ হিসাবই ধরা হয়। তাই সেখানে পায়রা বা এমন কোনও পাখিকে খাবার দেওয়া অপরাধ। বরং শহরে যাতে পায়রা কমে যায় সেটাই চায় সিঙ্গাপুরের প্রশাসন।

ভি রাজেন্দ্রন নামে ওই বৃদ্ধকে অবশ্য প্রথমে খাবার দিতে দেখে সতর্ক করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু তিনি সেই মানায় কর্ণপাত করেননি বলেই অভিযোগ। বরং সিঙ্গাপুরের বিভিন্ন পার্ক বা খোলা জায়গায় তিনি ১৫ বার পায়রাদের পাউরুটি খাইয়ে আইন ভেঙেছেন বলে অভিযোগ।

ফলে ভি রাজেন্দ্রনকে আদালতে পেশ করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মাথা পেতে নেন ভি রাজেন্দ্রন। তাঁর জরিমানা দিতেও আপত্তি নেই বলে জানিয়ে দেন ওই বৃদ্ধ।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026