SciTech

শহরের রাস্তায় নিয়ম না মানলেই ধরবে রোবট

জনাকীর্ণ শহরের রাস্তায় বহু পথচারী নিয়ম মানেন না। যা সবসময় নজর রাখাও সম্ভব হয়না পুলিশের পক্ষে। এবার সেই কাজ করতে রাস্তায় ঘুরবে রোবট।

যে কোনও শহরেই পথচারীদের জন্য কিছু নিয়ম থাকে। যা তাঁদের মেনে চলতে হয়। এসব নিয়ম মানার কথা খাতায় কলমে থাকলেও তা অনেকেই এড়িয়ে যান। অনেকেই সেসব নিয়মের তোয়াক্কা করেননা।

সব সময় তা নজরে রাখাও প্রশাসনের পক্ষে সম্ভব হয়না। তাহলে কি এই নিয়ম না মানা চলতেই থাকবে? কত পুলিশ নামানো সম্ভব এসব দেখার জন্য? তাহলে দেখবে কে? উত্তর এবার এসে গেল।

মানুষের পক্ষে সবদিকে নজর রাখা সম্ভব না হলেও রোবটের নজর এড়ানো সম্ভব নয়। এমনই ২ রোবট এবার রাস্তায় নামল।

সিঙ্গাপুরকে বলা হয় বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর। মধ্য সিঙ্গাপুরে দিনভর বহু মানুষের ভিড় লেগে থাকে। সেখানেই এবার নেমেছে ২টি রোবট। নাম জেভিয়ার।

জেভিয়ার রাস্তায় পথচারীদের পাশে পাশেই ঘুরে বেড়াবে। রয়েছে ক্যামেরা। যা নজর রাখবে সকলের দিকে। পথচারীরা নিয়ম না মানলেই তা অ্যালার্ম পাঠাবে সংশ্লিষ্ট দফতরের কাছে। ছবিও পাওয়া যাবে। কে নিয়ম মানলেন না তাও জানতে পারবে কর্তৃপক্ষ। এরপর তারা যা ব্যবস্থা গ্রহণের তা করবে।

রাস্তায় যেখানে সেখানে সাইকেল রাখা, করোনা বিধি না মানা, সংরক্ষিত এলাকায় ধূমপান সহ এমন বেশ কিছু নিয়ম পালন না করলেই পথচারী পড়তে পারেন বিপদে।

তবে ২টি নজরদারি রোবট রাস্তায় নামলেও তা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী দিনে আরও এমন রোবট রাস্তায় নামানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সিঙ্গাপুরের দেখানো এই পথ বিশ্বের অন্য শহর প্রশাসনও হয়তো আগামী দিনে গ্রহণ করবে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026