World

খাঁটি সোনায় পুরনো কর্মীদের সম্মান জানাল সংস্থা, সোনায় খরচ করল সাড়ে ৩ কোটি টাকা

সংস্থা তার ৩২ বছর পূর্তি উপলক্ষে এমন এক অভিনব পদক্ষেপ করল যা গোটা বিশ্বের নজর কেড়ে নিল। পুরনো কর্মীদের খাঁটি সোনায় সম্মান জানাল সংস্থা।

একটি সংস্থায় কাজ করতে করতে অনেক মানুষের সারাজীবন কেটে যায়। সেই সংস্থার সঙ্গে তাঁদের একটা আত্মিক সম্পর্ক স্থাপন হয়ে যায়। যা কেবল তাঁকে একজন কর্মী নয়, তার চেয়ে অনেক বেশি কিছু করে তোলে।

কিন্তু সব ক্ষেত্রে সংস্থা কি কর্মীদের কথা ভাবে? সংস্থা কি তাঁদের উপযুক্ত ও প্রাপ্য সম্মানটুকু দেয়? এ প্রশ্ন উঠতেই পারে। তবে একটি সংস্থা যে দৃষ্টান্ত স্থাপন করল তা অন্য অনেক সংস্থার চোখ খুলে দিতে পারে।

গত শতাব্দীর ৯০-এর দশকে একটি ভেজ রাইস স্টল দিয়ে সংস্থার যাত্রা শুরু হয়। সেই মামুলি ভেজ রাইস স্টল থেকে ৩২ বছরে সংস্থাটি এখন ১৬০টি রেস্তোরাঁ এবং ৩০টি কফি শপের মালিক। ১ হাজারের ওপর মানুষ কাজ করেন এই সংস্থায়।

সিঙ্গাপুরের এই সংস্থাটি তাদের ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে তাদের পুরনো কর্মীদের খাঁটি সোনায় সম্মানিত করল। ১০ বছর কাজ করেছেন এমন সব কর্মী পেলেন সোনার সম্মান। সে তিনি সংস্থার যে পদে যে কাজই করুন না কেন!

১০ থেকে ১৪ বছর কাজ করা কর্মীদের ২০ গ্রাম খাঁটি সোনার তৈরি স্মারক তুলে দেওয়া হয়। ১৫ থেকে ১৯ বছর কাজ করা কর্মীদের স্মারকে সোনার পরিমাণ ছিল বেশি। তাঁদেরগুলো ২৫ গ্রাম সোনায় তৈরি। আর ২০ বছর বা তার বেশিদিন কাজ করা কর্মীদের ৩০ গ্রামের মেডেল প্রদান করা হয় সংস্থার তরফ থেকে।

কোনও সংস্থার সবচেয়ে বড় মূলধন হল তার কর্মীরা। যাঁরা সংস্থাকে ভালবেসে কাজ করেন। তাঁদের এই সম্মান প্রদর্শন সংস্থা সম্বন্ধে সাধারণ মানুষের ধারনাও বদলে দিল।

কর্মীদের সোনার স্মারক ও মেডেল দিতে ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা খরচ করেছে সংস্থাটি। সিঙ্গাপুরের স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি রীতিমত আলোড়ন ফেলার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই খবরটি জায়গা করে নেয়।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026