পায়রাদের খাবার খাওয়ানোয় ২ লক্ষ টাকা দিতে হল ৭১ বছরের বৃদ্ধাকে
পায়রাদের দানা শস্য খেতে দিলে তারা দল বেঁধে এসে সেগুলো খায়। সেই পায়রাদের ভালবেসে খাইয়ে ২ লক্ষ টাকা দিতে হল ৭১ বছরের এক বৃদ্ধাকে।
পায়রারা দানা শস্য খেতে পছন্দ করে। গম পেলে তো কথাই নেই। অনেকে পায়রাদের খাওয়াতে পছন্দ করেন। তাদের খেতে দিলে তারা দল বেঁধে এসে খাবার খায়। এভাবেই একদল পায়রাকে দানা খাওয়াচ্ছিলেন এক বৃদ্ধা। তাঁর বয়স ৭১ বছর।
পায়রারা দল বেঁধে এসে তাঁর দেওয়া দানা খাচ্ছিল। এটা সাধারণ মানুষ যেমন দেখতে পান, তেমন সে ছবি আদালত পর্যন্ত পৌঁছয়। আদালত সেই ছবি দেখার পর ওই বৃদ্ধাকে আইন ভাঙার জন্য জরিমানা করে।
ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম সিএনএ-তে খবরটি প্রকাশিত হয়েছে। ওই বৃদ্ধা সিঙ্গাপুরে থাকলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি তাঁর বাড়ির কাছেই পায়রাদের খাওয়াচ্ছিলেন। যা সিঙ্গাপুরে আইন বিরোধী কাজ।
সিঙ্গাপুরের আইনে যত্রতত্র পায়রাদের খাওয়ানো যাবেনা। কেউ পায়রাদের খাওয়ালে তিনি আইন ভঙ্গকারী হিসাবে পরিগণিত হবেন। তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।
এই ৭১ বছরের বৃদ্ধাকে ৩২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করে আদালত। ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ ২৬ হাজার টাকার মতন। ওই বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় বৃদ্ধাকে। সিঙ্গাপুরে পায়রাদের খাওয়ানো যাবেনা। এটা অনেকদিন ধরেই সেখানে কঠোরভাবে মানা হয়। সে আইন ভাঙলে শাস্তি তো পেতেই হবে।
এই বৃদ্ধা অবশ্য প্রথমবার এমনটা করলেন না। তিনি এর আগেও পায়রাদের এভাবে খাইয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছিলেন। ফের সেই কাজ করে জরিমানার মুখে পড়লেন তিনি।













