Entertainment

এখন বিয়ের প্রশ্নই উঠছে না, জানিয়ে দিলেন সিদ্ধার্থ

বলিউডে বিয়ের মরসুম চলছে। সেই গত বছর থেকেই চলছে। এরমধ্যেই বলিউড তারকা তথা অন্যতম এলিজেবল ব্যাচেলর সিদ্ধার্থ মালহোত্রা সাফ জানিয়ে দিলেন বিয়ের এখন প্রশ্নই উঠছে না। অদূর ভবিষ্যতেও তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। ৩৪ বছরের সিদ্ধার্থের আগামী সিনেমা ‘জাবারিয়া জোড়ি’। পরিনীতি চোপড়ার সঙ্গে তাঁর এই সিনেমায় রসায়ন কেমন জমে সেদিকে চেয়ে অনেকেই। মুম্বইয়ে একটি ফ্যাশন শোয়ে অংশ নেওয়া সিদ্ধার্থকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন তিনি এখনই বিয়ে করছেন না।

বিয়েতে আপাতত অরাজি সিদ্ধার্থ অবশ্য জানিয়েছেন যখন বিয়ের সময় আসবে তখন তিনি বিয়ে করবেন। আর বিয়ের সময় রোহিত বালের ডিজাইন করা পোশাক পরবেন। বলে রাখা ভাল, বলিউডে এখন যে তারকাই বিয়ে করছেন তিনি বিয়ের পোশাকের জন্য বেছে নিচ্ছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। সেদিক থেকে সিদ্ধার্থের পছন্দ কিছুটা ব্যতিক্রমী বলতেই হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026