National

রেড কার্পেট স্বাগত জানাল স্বাধীন ভারতের প্রথম ভোটারকে

মাঝখানে কেটে গেছে প্রায় ৬৬টা বসন্ত। ভারতবর্ষের স্বাধীনতা লাভের সাক্ষী তিনি। স্বাধীন ভারতে আয়োজিত প্রথম নির্বাচনেও অংশ নিয়েছিলেন। দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান-পতন। কিন্তু আজও বুথে গিয়ে ভোট দেওয়ায় উৎসাহে তাঁর মধ্যে কোনও খামতি দেখা যায়না। এরমধ্যে জীবনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর গৌরবটি দিব্যি পকেটবন্দি করে ফেলেছেন হিমাচল প্রদেশের শ্যাম সরণ নেগি। আয়ুর দিক থেকে সেঞ্চুরি স্পর্শ করা শ্যাম সরণ আজ পর্যন্ত প্রত্যেকটি ভোটে অংশগ্রহণ করে এসেছেন। ১৯৫১ সালের ২৫ অক্টোবর হিমাচল প্রদেশের মান্ডি-মহাসু সংসদীয় এলাকা থেকে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে প্রথম ভোট দেন তিনি। এতো কম আনন্দের কথা নয়। তাই এই প্রবীণতম মানুষকে সম্মান জানাতে আগাম প্রস্তুতি নিয়ে রাখেন হিমাচলের কিন্নর জেলার কল্প ২ বুথের অফিসাররা।

সাধারণত কোনও বিশেষ ব্যক্তি বা তারকাদের সম্মান জানাতে অনুষ্ঠান প্রাঙ্গণের মাটিতে রেড কার্পেট পাতা হয়। প্রাক্তন শিক্ষক শ্যাম সরণের স্বাধীন ভারতের প্রথম ভোটার হওয়ার কৃতিত্ব কি কম নাকি। তাই বৃহস্পতিবার দীর্ঘ পথ পেরিয়ে আসা বৃদ্ধ দম্পতিকে সাদর আমন্ত্রণ জানানো হয় রেড কার্পেট পেতে। নির্বিঘ্নে বিধানসভা ভোটে যোগদান করতে পেরে স্বভাবতই খুশি প্রবীণতম ভোটার।

(ছবি – সৌজন্যে – গুগল)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026