একসঙ্গে শুভমান ও সারা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @bolly_hollix
এখন বলিউডে নতুন চর্চার নাম সারা আলি খান। সইফ কন্যা সারার একটি ছবি ছড়িয়ে পড়েছে। আর সেই ছবির হাত ধরে জন্ম নিয়েছে চুটিয়ে চর্চা। ফিসফিস, গুজগুজ চলছে জোর কদমে।
ছবিতে দেখা যাচ্ছে সারা আলি খান ডিনার করছেন। হোটেলই ডিনার করছেন। সঙ্গে রয়েছেন এক তরুণ। আর এই তরুণ আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ প্রতিভা শুভমান গিল।
শুভমান ছিলেন সারার ডিনার সঙ্গী। ২ জনকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখে অনেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন। তাঁদের ডিনারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেছে চর্চা।
তাহলে কী সারা আলি খান আর শুভমান গিল একে অপরকে ডেট করছেন? ইতিমধ্যেই তাঁদের প্রেমপর্ব কতটা এগিয়েছে তা নিয়েও চর্চা তুঙ্গে উঠেছে।
শান্ত স্বভাবের শুভমান কিন্তু ইতিমধ্যেই প্রেমের গলিতে নিজের নাম বেশ মোটা অক্ষরে লিখে ফেলেছেন। এতদিন তাঁর সঙ্গে শচীন তেন্ডুলকরের কন্যা সারা-র প্রেমের কথা কান পাতলেই শোনা যেত। ২ জনকে একসঙ্গে একাধিকবার দেখাও গেছে।
এমনটা অনেকে ধরেও নিয়েছিলেন জামাই হিসাবে শচীনও হয়তো শুভমানকে মেনে নিয়েছেন। তেন্ডুলকর পরিবারের জামাই হবেন শুভমান।
কিন্তু অন্য সারা-র সঙ্গে এই ডিনারের ছবি পুরো ভাবনাকেই অন্য মোড় দিয়েছে। এখন প্রশ্ন শুভমানের কোন সারাকে আসলে পছন্দ? সে উত্তর একমাত্র শুভমানই দিতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…