SciTech

মহাকাশে কি কি খাবার নিয়ে গেলেন শুভাংশু শুক্লা, শুনলে অনেকের জিভে জল আসবে

৪১ বছর পর ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ি দেওয়ার সময় ৩টি খাবার সঙ্গে নিলেন শুভাংশু শুক্লা। যে ৩টি খাবারের নাম শুনলে জিভে জল আসতে পারে।

মহাকাশে পৌঁছেও বাড়ির রান্নার স্বাদ থেকে বঞ্চিত হতে চাইছেন না মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাই সঙ্গে নিয়েছেন ৩টি খাবার। ৩টিই মিষ্টিজাতীয় খাবার। যে খাবারগুলির নাম শুনলে অনেক ভারতীয়ের জিভে জল এসে পড়তে বাধ্য। আর যাঁরা খাদ্য রসিক তাঁদের কথা তো বলাই বাহুল্য।

শুভাংশু বলেই নন, যে কোনও মহাকাশচারীকেই যতটা সম্ভব হালকা অবস্থায় মহাকাশে পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শুভাংশু সঙ্গে এই ৩টি মিষ্টি জাতীয় খাবার না নিয়ে পারলেননা। তিনি অবশ্য এটাও জানিয়েছেন একা খাবেন না। সঙ্গে থাকা অন্যদেরও খাওয়াবেন।

কি খাবার সঙ্গে নিলেন শুভাংশু? ভারতের গর্ব এই মহাকাশচারী সঙ্গে নিয়েছেন গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া এবং আম রস। এগুলি তাঁর অতি প্রিয় খাবার। আর সেগুলি থেকে তিনি মহাকাশেও বঞ্চিত হতে রাজি নন।

অ্যাক্সিওম-৪ মিশনে ফ্যালকন ৯ রকেটে চেপে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এবং ইসরোর মহাকাশচারী শুভাংশু শুক্লা পাড়ি দিয়েছেন মহাকাশে ভেসে বেড়ানো আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। তিনিই এই অভিযানের পাইলট। সঙ্গে রয়েছেন আরও ৩ মহাকাশচারী।

তাঁরা ২৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সেখানে নিজের নিজের কাজ শুরু করবেন। থাকবেন ১৪ দিন। শুভাংশু জানিয়েছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবারের অভাব নেই। কিন্তু তিনি বাড়ির এই ৩ মিষ্টির টান থেকে দূরে থাকতে পারলেননা।

এদিন শুভাংশুর ঐতিহাসিক মহাকাশ অভিযানের সাক্ষী হন তাঁর বাবা মা। মহাকাশযান উড়ে যাওয়ার পর কেঁদে ফেলেন শুভাংশুর মা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026