Entertainment

অবশেষে নিজের চেহারা বদলের কথা স্বীকার করলেন শ্রুতি হাসান

তাঁর মুখ। তাঁর চেহারা। তাঁর শরীর। তা নিয়ে কী করবেন তা তাঁর নিতান্তই একান্ত সিদ্ধান্ত। আর তিনি যে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তা জানাতে তাঁর বিন্দুমাত্র সমস্যা নেই। লজ্জা নেই। তিনি নিজের মত করে বাঁচতে চান। কারণ একজনের সবচেয়ে বড় প্রেমের সম্পর্কটা হয় তার নিজের সঙ্গে। আর সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এভাবেই এবার মুখ খুললেন দক্ষিণী সিনেমার অন্যতম সুন্দরী নায়িকা তথা সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।

শ্রুতিকে নিয়ে নানা সময়ে নানা কথা বলেছেন নেটিজেনরা। কখনও তাঁকে রোগা বলে কটাক্ষ করা হয়েছে। কখনও তাঁর চেহারা বদল নিয়ে কথা বলা হয়েছে। শ্রুতির দাবি, তিনি এগুলো এড়িয়ে যেতেন। কিন্তু এবার তিনি মুখ খুললেন। এমনিতেই শ্রুতি হাসান একটা প্রবল মানসিক চাপের মধ্যে কাটাচ্ছিলেন। ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিলেন। সেকথা নিজেই স্বীকার করেছিলেন।

অবসাদ ও মদ্যপানের সঙ্গে তিনি টানা লড়াই চালিয়েছেন। নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা তিনি চালিয়ে গেছেন বলেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রুতি। একটা ১ বছরের ব্রেকও নিয়েছিলেন তিনি। যাতে নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। প্রসঙ্গত সামনেই ২টি সিনেমায় দেখা যাবে শ্রুতি হাসানকে। ২টিই দক্ষিণী সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026