Entertainment

গণেশের প্রিয় হল মোদক, মোদক শব্দের অর্থ কি, বুঝিয়ে বললেন বিখ্যাত অভিনেত্রী

ভগবান গণেশের প্রিয় হল মোদক। মোদক একটি বিশেষ ধরনের মিষ্টি। যা গণেশ পুজোয় দেওয়া হয়। এই মোদকের আসল মানে কি, সেটা বুঝিয়ে বললেন বিখ্যাত অভিনেত্রী।

মোদক শব্দটা এখন বাঙালিদের কাছেও পরিচিত। মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতে ভগবান গণেশের পুজো হয় ধুমধাম করে। এখন গণেশ পুজো বাংলাতেও বাড়ছে। যা সদ্য শেষ হওয়া গণেশ চতুর্থী উপলক্ষে দেখাও গেছে।

ভগবান গণেশের প্রিয় মিষ্টি হল মোদক। তাই তাঁর পুজোয় মোদক দেওয়ার চল রয়েছে। মোদক দেখতেও একটি বিশেষ ধরনের হয়। নানা ধরনের মোদক হয়। বাংলায় গণেশ পুজো বেড়ে চলায় এখন অনেক দোকানও গণেশ পুজোর সময় মোদক তৈরি করছে।

কিন্তু কি এই মোদক? মোদক তো ভগবানকে প্রসাদ হিসাবে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু তার মানে কি? বিখ্যাত অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর মোদকের অর্থ সকলকে বুঝিয়ে বললেন। আর সেটা বোঝাতে গিয়ে তাঁকে ফিরতে হয় সংস্কৃতে।

সংস্কৃত ভাষায় মোদক শব্দটি রয়েছে। যার অর্থ হল আনন্দ। এমনকিছু যা আনন্দ দেয়। শ্রিয়া মজা করে বলেন মোদকের অর্থ যে আনন্দ তা একেবারেই সত্য। কারণ তিনি মোদক পেলে দারুণ খুশি হয়ে যান।

তাঁর সমাজ মাধ্যমের পাতায় শ্রিয়া তাঁর মামার বাড়িতে কীভাবে মহারাষ্ট্রের বিখ্যাত উকাদিচে মোদক বানানো হয় সেটাও দেখিয়েছেন। প্রসঙ্গত শ্রিয়া পিলগাঁওকর এখন সিনেমার পর্দা থেকে ওটিটি-র পর্দা, সর্বত্র বেশ পরিচিত মুখ।

একের পর এক চরিত্রে তিনি সফল। ফলে কাজের চাপও রয়েছে। তার মাঝেই সম্প্রতি তিনি একাই বেড়িয়ে এসেছেন ইংল্যান্ড থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026