Entertainment

করোনা কাটলে দেশে পর্যটন শিল্পে জোয়ার আসবে, মনে করছেন বাঙালি পরিচালক

সুজিত মনে করছেন চলতি বছরের শেষের দিকেই করোনা উদ্বেগ কেটে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং তখন দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকের ঢল নামবে।

করোনা মহামারির এই সময় একদিন কেটে যাবে। তারপর দেশজুড়ে পর্যটন শিল্পে জোয়ার আসবে বলে মনে করছেন পরিচালক সুজিত সরকার। কেন এমনটা মনে হচ্ছে তাঁর তাও পরিস্কার করেছেন তিনি।

সুজিত মনে করছেন চলতি বছরের শেষের দিকেই করোনা উদ্বেগ কেটে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং তখন দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকের ঢল নামবে। দেশে কখনও পর্যটন শিল্প এত জোয়ার দেখেনি যা তখন দেখবে বলেও মনে করছেন তিনি।

সুজিত সরকারের মতে, করোনা উদ্বেগ কেটে গেলে মানুষ যখন বেড়াতে বার হতে পারবেন তখন অনেকেই বিদেশে যাওয়া এড়িয়ে চলবেন। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে সকলেই চাইবেন দেশের বাইরে নয়, দেশের মধ্যেই কোথাও ঘুরতে যেতে।

এখন ভারতীয়দের একটা অংশ বিদেশে বেড়াতে চলে যান। কিন্তু করোনা সংক্রমণের ভীতি তাঁদের আর বাইরে যেতে উৎসাহ দেবে না। তাই তাঁরাও দেশের মধ্যেই ঘুরবেন।

দেশে যে পর্যটন শিল্পে জোয়ার আসার কথা মনে করছেন সুজিত সরকার তা কিন্তু দেশের মানুষের হাত ধরেই আসবে বলে মনে করছেন তিনি। যা দিনের শেষে দেশের পর্যটন শিল্পকে দারুণ চাঙ্গা করে তুলবে। মানুষ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তেই ছুটি কাটাবেন।

নেটিজেনরা সুজিত সরকারের এই ভাবনাকে সঠিক বলেই মনে করছেন। সেইসঙ্গে তাঁরা যোগ করেছেন, করোনার জেরে দেশে যেভাবে বিমান পরিবহণ মুখ থুবড়ে পড়েছে। সেই ক্ষেত্রটিও ওই সময় চাঙ্গা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026