Entertainment

প্রয়াত অভিনেত্রী শোভা সেন

দক্ষিণ কলকাতার ম্যুর অ্যাভিনিউতে থাকতেন তিনি। সেখানেই রবিবার ভোর ৬টায় মৃত্যু হল তাঁর। চলে গেলেন নাট্যব্যক্তিত্ব শোভা সেন। একসময়ে মঞ্চে যাঁর উজ্জ্বল উপস্থিতি, অসামান্য অভিনয় প্রতিভা বহু মানুষকে মুগ্ধ করেছিল। পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

উৎপল দত্তের স্ত্রী শোভা সেন নিজ প্রতিভাগুণেই ছিলেন পরিচিত। বাংলাদেশের ফরিদপুরে জন্ম। বেথুন স্কুল থেকে স্নাতক। এরপর গণনাট্য আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে অভিনয় দিয়ে আত্মপ্রকাশ। এরপর মঞ্চে দাপটের সঙ্গে অভিনয়। লিটল থিয়েটার গ্রুপে যোগদান। নাটকের পাশাপাশি বেশ কিছু সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে। কাজ করেছেন ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্তের মত প্রতিভাবান মানুষের সঙ্গে।

শোভা সেনের মৃত্যুতে ট্যুইটারে শোকব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভা সেনের মৃত্যু বাংলার মঞ্চ জগতে একটা বড় শূন্যস্থান তৈরি করল বলেই মনে করছেন অনেকে। তিনি দেহ দান করে গিয়েছিলেন। তাই অন্ত্যেষ্টি নয়, তাঁর দেহ এদিন দান করা হয় এনআরএস হাসপাতালে।

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026