Sports

হার সহ্য করতে না পেরে ভারতকেও বাড়ি পাঠালেন শোয়েব আখতার

সহ্য করতে পারছেন না পাকিস্তানের একের পর এক হার। তাই এবার সেই হারের রাগ ভারতের ওপর উগরে দিলেন শোয়েব আখতার।

টি২০ বিশ্বকাপে পাকিস্তান এখনও ২টি ম্যাচ খেলে ২টিই হেরেছে। ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারার পর জিম্বাবোয়ের কাছেও প্রায় একই রকম রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছে বাবর আজমদের। পাকিস্তান এখন আদৌ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছবে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে।

এদিকে ভারত এখনও ২টি ম্যাচ খেলে ২টিই জিতেছে। দল ছন্দে শুধু নয়, বিরাট কোহলি ফর্মে ফিরে এসেছেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার কিছুতেই এটা বোধহয় সহ্য করতে পারছেন না।

একদিকে পাকিস্তানের হার। অন্যদিকে ভারতের জয়। তাই শোয়েব আখতার ইউটিউবে দাবি করছেন, তিনি আগেই বলেছিলেন পাকিস্তানকে এই সপ্তাহে দেশে ফিরে আসতে হবে। প্রায় সেটাই হচ্ছে। তবে শোয়েবের দাবি, ভারতও কোনও তিস মার খান নয়। তারাও সামনের সপ্তাহে দেশে ফিরে যাবে।

সেমিফাইনালের গণ্ডি ভারত টপকাতে পারবে না বলেই দাবি করেছেন শোয়েব। তাঁর মতে, পাকিস্তানকে এ সপ্তাহে ফিরতে হয়েছে। ভারত দেশে ফিরে যাবে পরের সপ্তাহে।

ছন্দে থাকা ভারতীয় দল কিছুতেই ফাইনালে পৌঁছতে পারবে না। এটাই কার্যত ভবিষ্যতবাণী করে দিয়েছেন শোয়েব। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা শোয়েবের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। অনেকেই মনে করছেন পাকিস্তানের এভাবে হার সহ্য করতে না পেরেই শোয়েব এসব বলছেন।

তবে কি ভারতের জয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সহ্য হচ্ছেনা? এমনটাই মনে করছেন অনেকে। অন্যদিকে পাকিস্তানের দল নির্বাচন নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026