Entertainment

পথ দুর্ঘটনায় কিশোর অভিনেতার মর্মান্তিক মৃত্যু

‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালে তার অভিনয় তাকে খুব দ্রুত খ্যাতি দিয়েছে। এরপর টিভি সিরিয়াল ‘সংকটমোচন হনুমান’-এও তাকে দেখতে পাওয়া গেছে। তার অভিনয় দক্ষতার গুণে শিবলেখ সিং মাত্র ১৪ বছর বয়সেই খ্যাতির শিখর ছুঁয়েছিল। তাকে প্রায় সকলেই চিনতেন। সেই কিশোরের জীবন শেষ হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়।

ছত্তিসগড়ের বিলাসপুর থেকে রায়পুর যাচ্ছিল শিবলেখ। সঙ্গে ছিলেন তার মা-বাবা ও নবীন নামে এক ব্যক্তি। গাড়িতেই যাচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রায়পুর থেকে কিছুটা দূরে হাইওয়ের ওপর তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবলেখের।

শিবলেখের মা-বাবা ও নবীন নামে ব্যক্তি এই দুর্ঘটনায় আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এমন এক পরিচিত মুখের কিশোরের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকে। যাঁরা তাকে টিভি বা সিনেমার পর্দায় দেখেছেন তাঁরা মানতে পারছেন না ঝকঝকে বাচ্চাটা আর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026