Entertainment

হিনা খানের সঙ্গে জীবনে আর দেখা করতে চাইনা, জানালেন শিল্পা শিণ্ডে

মস্তিষ্কের খেলা ‘বিগ বস’। সেই খেলায় ২০১৮-র বিজয়িনীর তাজ উঠেছে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ শিল্পা শিণ্ডের মাথায়। কয়েক হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান দখল করেছেন হিন্দি টেলিজগতের আরেক জনপ্রিয় অভিনেত্রী, ‘খতরো কা খিলাড়ি’ খ্যাত হিনা খান। একদিকে হিনা যখন তাঁর চারদিকে কাছের লোক নিয়ে ব্যূহ তৈরিতে ব্যস্ত। অন্যদিকে ‘বিগ বস’ ঘরে মা হয়ে ওঠা শিল্পা লড়াই করেছেন ‘ওয়ান ওম্যান আর্মি’ হিসেবে। গোটা ভারতবর্ষ জুড়ে ২ জনেরই অনুরাগীর সংখ্যা ঈর্ষনীয়। বিগ বসের ঘরে হিনা আর শিল্পার ঠান্ডা লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। শিল্পা শিণ্ডে বিগ বসের ঘরে ‘নাটক’ করছেন। বারবার এই দাবি জানিয়ে গলা ফাটিয়ে এসেছেন হিনা খান। এমনকি ফাইনালে জয়ী হওয়ার বিষয়ে শিল্পাকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ জানিয়েছিলেন হিনা।

হিনার আক্রমণাত্মক মেজাজ, অহেতুক দল তৈরির চেষ্টা আর কূটকচালি প্রথম থেকেই না-পসন্দ ছিল শিল্পার। তাই ‘বিগবস সিজন ১১’ শেষ হতেই হিনাকে কার্যত ‘ব্যানড’ করলেন বিগবস বিজয়িনী। ভবিষ্যতে তিনি হিনার সঙ্গে কোনও যোগাযোগ রাখতে চান না। এমনকি জীবনে হিনার সঙ্গে দেখা করতেও চান না বলে সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করে দিলেন শিল্পা শিণ্ডে। বিগবসের ঘরে গত ৩ মাসের অভিজ্ঞতা যে তাঁকে আরও পরিণত করেছে, সে কথাও জানাতে ভোলেননি ‘বিগবস’ জয়ী আত্মবিশ্বাসী শিল্পা।

News Desk

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026