Entertainment

শ্যুটিংয়ে পা ভাঙল শিল্পা শেঠীর, আপাতত বিশ্রাম

শ্যুটিং করতে গিয়ে পা ভাঙল অভিনেত্রী শিল্পা শেঠীর। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা। পা ভাঙার কথা নিজেই জানান শিল্পা।

সিনেমার শ্যুটিং করতে গিয়ে নানা ধরনের চোট আঘাতের শিকার হন অভিনেতা অভিনেত্রীরা। এমন উদাহরণ আগেও অনেক রয়েছে। এবার শিল্পা শেঠী কুন্দ্রার ক্ষেত্রে তেমনই ঘটনা ঘটল। শ্যুটিং করতে গিয়ে পাটাই ভেঙে বসলেন তিনি।

বাঁ পা ভেঙেছে শিল্পা শেঠীর। চিকিৎসকেরা তাঁকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে এখন আর কাজ সম্ভব নয়। আপাতত বিশ্রাম।

শিল্পা নিজেই সোশ্যাল মাধ্যমে নিজের এই পা ভাঙার কথা জানিয়েছেন। পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় ছবিও শেয়ার করেছেন। সেই ছবিতে তাঁকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে।

তবে পায়ে যাই হোক মুখ থেকে হাসি হারায়নি তাঁর। হাসি মুখেই ব্যাপারটা মেনে নিচ্ছেন শিল্পা। এও জানিয়েছেন পা সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন তিনি। ততদিন যেন তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেন তাঁর অনুরাগীরা।

শিল্পা শেঠী এখন ব্যস্ত রয়েছেন রোহিত শেট্টির সঙ্গে তাঁর নতুন সিনেমার শ্যুটিংয়ে। রোহিত শেট্টির ইন্ডিয়া পুলিশ ফোর্স নামে একটি সিনেমায় রয়েছেন শিল্পা। অ্যাকশন ধর্মী সিনেমায় শিল্পাকেও অ্যাকশনে দেখতে পাওয়া যাবে।

শিল্পা এই ছবির শ্যুটিংয়ের দৃশ্যও সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন। টুকরো সেই ছবিতে তাঁকেও অ্যাকশনে অংশ নিতে দেখা গেছে।

৪৭ বছরের এই অভিনেত্রী নিজের ফিটনেসের জন্য বিখ্যাত। তাঁর যোগা করার ছবি যেমন সোশ্যাল সাইটে বার বার ফিরে আসে, তেমনই তাঁকে বিজ্ঞাপনেও যোগা করতে দেখা যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026