Sports

বাঙালি বউ অতীত, আবার বিয়ে করলেন শিখর ধাওয়ান, দ্বিতীয় স্ত্রী বিদেশিনী এবং বিদুষী

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম নাম শিখর ধাওয়ান। এই প্রাক্তন ভারতীয় ব্যাটার ফের বিয়ে করলেন। প্রথম স্ত্রী ছিলেন বাঙালি কন্যা।

২০২৩ সালে শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদ হয়ে যায় প্রথম স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। সেই ছেলে এবার বাবার দ্বিতীয় বিয়ের সাক্ষী হল। শিখর ধাওয়ান আবার বিয়ে করলেন। বিয়ে করলেন এক বিদেশিনীকে।

আয়ারল্যান্ডের এই যুবতী উচ্চশিক্ষিতা। আবুধাবির সংস্থায় কর্মরত। পেশাগত জীবনে সফল সোফি শাইন এবার সাতপাকে বাঁধা পড়লেন শিখর ধাওয়ানের সঙ্গে। বিয়ের অনুষ্ঠানে জাঁকজমকের অভাব ছিলনা। বিয়েটা হয়েছে ভারতীয় পরম্পরা মেনেই।

আয়ারল্যান্ডের সোফির পরনে ছিল লেহেঙ্গা। সাদার ওপর জড়োয়া ও কমলা ফুলের কাজ। সাদা রং শিখরের পরনেও শোভা পেয়েছে। বরমালা ছিল গোলাপি গোলাপে ভরা। তাঁদের বিয়ের পোশাক তৈরি করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

নিজের বিয়ের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন খোদ শিখর ধাওয়ানই। তবে তার আগেই তা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্পিনার যুজবেন্দ্র চাহল। বিয়েতে ফুলের বাহার ছিল দেখার মত। সাদার সঙ্গে খাপ খাইয়ে বসন্তের রঙে রঙিন ছিল বিয়ের মণ্ডপ।

২০২৫ সালে সোফি ও শিখরের সম্পর্কের কথা সামনে আসে। সে সময় শিখর নিজেই এই সম্পর্কের কথা জানান। পরে তাঁদের বিয়ের ইঙ্গিতও স্পষ্ট করেন শিখর।

প্রথম স্ত্রী অতীত। শুরু বিবাহিত জীবনের দ্বিতীয় অধ্যায়। ধুমধাম করে বিয়ের পর শিখর ও সোফির সুস্থ ও সুন্দর জীবন কামনা করেছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026