Sports

লকডাউনে ফের নতুন রূপে সামনে এলেন শিখর ধাওয়ান

লকডাউনে আপাতত ক্রিকেটাররাও গৃহবন্দি। এতটা সময় পরিবারের সঙ্গে কাটানোর সময় তাঁরা পান না। তাই ক্রিকেট বাদ দিয়ে যা যা করা যায় তার অনেককিছুই এখন করছেন তাঁরা।

নিজে জিতেন্দ্র সেজে স্ত্রীকে লীনা চন্দ্রভারকর সাজিয়ে বলিউডের বিখ্যাত গান ঢল গায়া দিন, হো গয়ি শাম-এর তালে তালে সিনেমার মত করেই টেবিল টেনিস খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। সিনেমায় জিতেন্দ্র খেলেছিলেন ব্যাডমিন্টন। সেখানে টেবিল টেনিস ব্যাট ও বল দিয়ে স্ত্রীর সঙ্গে গানের তালে তালে হুবহু জিতেন্দ্রকে নকল করেছিলেন শিখর।

এর আগে তিনি আসেন কাপড় কাচার ভিডিও নিয়ে। তারপর আসেন বাঁশি বাজানোর ভিডিও নিয়ে। এবার ফের তিনি হাজির অন্য ভিডিও নিয়ে। ছেলের সঙ্গে নাচের সেই ভিডিও এখন রীতিমত শোরগোল ফেলেছে নেটিজেনদের মধ্যে।

ছেলে জোড়াবর-এর সঙ্গে হিন্দি গান ড্যাডি কুল-এর সঙ্গে নেচেছেন শিখর। ভিডিওতে দেখা গেছে ছেলে জোড়াবর চোখে রোদ চশমা পড়ে নাচছে। শিখর সাদা কুর্তা, পাজামার সঙ্গে কোমরে কালো কাপড় জড়িয়ে তার সঙ্গে নাচতে শুরু করেন। তাঁর ছেলে এবং তিনি ২ জনই খুব কুল প্রকৃতির মানুষ বলে জানিয়েছেন শিখর। ছেলে যে মজা করতে ভালবাসে সে কথাও জানিয়েছেন তিনি।

লকডাউনে আপাতত ক্রিকেটাররাও গৃহবন্দি। এতটা সময় পরিবারের সঙ্গে কাটানোর সময় তাঁরা পান না। তাই ক্রিকেট বাদ দিয়ে যা যা করা যায় তার অনেককিছুই এখন করছেন তাঁরা। শিখর যে সময়টাকে হাসি, মজা, আনন্দের মধ্যে দিয়ে পরিবারের সঙ্গে কাটিয়ে দিতে চাইছেন তা তাঁর পোস্ট করা বিভিন্ন ভিডিও থেকেই পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026