Entertainment

রাখি সাওয়ান্তকে জেলে পাঠানোর পর সলমনকেও ছাড়লেন না শার্লিন চোপড়া

রাখি সাওয়ান্তকে তিনি জেলে পাঠিয়ে ছেড়েছেন। এবার তিনি সরাসরি মুখ খুললেন সলমন খানের বিরুদ্ধেও। খোলাখুলি সলমনের বিরুদ্ধে আঙুল তুলেছেন শার্লিন চোপড়া।

সলমন খানের কাছে আগে কোনটা, বন্ধুত্ব রক্ষা করা, নাকি মহিলাদের পক্ষে দাঁড়ানো। যদি তাঁরা সলমনের বোন হতেন তাহলেও কি সলমন এটাই করতেন। বিগ বসে সাজিদ খানকে একজন সেলেব্রিটি হিসাবে দেখানো হচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন শার্লিন চোপড়া।

এভাবে সাজিদকে বিগ বসে জায়গা করে দেওয়ার জন্য সলমনের বিরুদ্ধে তিনি খোলাখুলি মুখ খুলেছেন। তিনি এও সাফ জানিয়েছেন, বিগ বসে সাজিদ খানকে জায়গা করে দেওয়া চ্যানেলের বিরুদ্ধেও তিনি পদক্ষেপ করবেন।

প্রসঙ্গত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অভব্যতার অভিযোগ এনে হ্যাশট্যাগ মিটু শুরু করেন অভিনেত্রী তথা মডেল শার্লিন চোপড়া।

শার্লিন এর আগেই রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মুখ খোলেন। শার্লিন চোপড়া পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলার পর রাখি সাজিদ খানের পাশে দাঁড়ান।

এর বিরুদ্ধে গিয়ে শার্লিন বলেন, যখনই তিনি মহিলাদের শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন, তখনই রাখি সাওয়ান্ত এসে তাঁকেই পতিতা বলে খোঁচা দিতে থাকেন। রাখিকে কীটপতঙ্গ বলেও ব্যাখ্যা করেন শার্লিন।

প্রসঙ্গত শার্লিন চোপড়া পুলিশে অভিযোগ করেন যে রাখি সাওয়ান্ত তাঁকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে রাখি সাওয়ান্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেন মুম্বইয়ের আমবোলি থানার আধিকারিকরা।

রাখি সাওয়ান্ত গ্রেফতার হওয়ার পর এবার সলমন খানের বিরুদ্ধেও ক্রমশ আওয়াজ তোলা শুরু করেছেন শার্লিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026