Entertainment

পর্দায় তিনি নগ্ন হবেন না, পরিস্কার জানালেন শরমিন

বলিউডের সোনালি দুনিয়া তাঁকে স্বাগত জানিয়েছে। সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় ছবি ‘মালাল’-এ অভিনয় দিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী শরমিন সেগল। এক প্রশ্নের উত্তরে শরমিন জানান, তাঁকে অনেক কিছুই অন স্ক্রিন করতে হবে। তা তিনি জানেন। তবে তিনি এখন অন স্ক্রিন নগ্ন হতে প্রস্তুত নন। তিনি কোনও সঙ্গম দৃশ্যেও অভিনয় করতে এখন রাজি নন। এর বাইরে সব ধরনের অভিনয়ে তিনি প্রস্তুত।

শরমিন এখনই নগ্ন দৃশ্যে অভিনয় করতে রাজি নন বলে জানালেও এমন দৃশ্যে যে তিনি কোনও দিন অভিনয় করবেন না তেমন কোনও ধ‌নুরভাঙা পণও করেননি। বরং জানিয়েছেন, এমন কিছু দৃশ্যে অভিনয় করতে গেলে আত্মবিশ্বাসী হওয়া জরুরি হয়। একজন তরুণ বা তরুণী সবে অভিনয় জগতে পা দিয়ে এই আত্মবিশ্বাস পায়না। তাকে তৈরি হতে হয়।

শরমিন আরও জানিয়েছেন, তিনি সমাজের তৈরি লিঙ্গভেদে বিশ্বাস করেননা। যেমন একটি ছেলে হলে সে গালি দিতে পারে, কিন্তু একটি মেয়ে পারেনা। কেন? হয় এমন হবে যে তা কোনও ছেলের জন্যও খারাপ, কোনও মেয়ের জন্যও খারাপ। অথবা কারোর জন্যই খারাপ নয়। শুধু খারাপ কথা বলেই নয়, অনেক কিছুতেই ছেলেদের জন্য ঠিক মেয়েদের জন্য খারাপ, সমাজের এমন বিভাজন তিনি সঠিক মনে করেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026