Entertainment

বরফের গোলার আঘাত সহ্য করেই পৌঁছতে হল সেটে, সে অভিজ্ঞতা ভোলেননি শর্মিলা ঠাকুর

হোটেল থেকে বার হয়ে সেটের দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ঘটে ঘটনাটা। সে অভিজ্ঞতা ভুলতে পারেননি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

সত্যজিৎ রায়ের হাত ধরেই সিনেমার জগতে পা রাখা। তারপর বাংলার গণ্ডি পার করে বলিউড। শর্মিলা ঠাকুরকে পিছন ফিরে তাকাতে হয়নি। সাফল্যের পর সাফল্যের হাত ধরে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা নায়িকা।

রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটিতে সুপারহিট সিনেমাগুলির একটি অবশ্যই দাগ। যশ চোপড়ার প্রযোজক হিসাবে বলিউডে দাগ দিয়েই ডেবিউ হয়। সেই সিনেমার ৫০ বছর পূর্ণ হল।

এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সিনেমার নায়িকা শর্মিলা ঠাকুর। সেই সিনেমার শ্যুটিংয়ের একটা অংশ হয়েছিল সিমলায়। সেখানে একদিন শ্যুটিংয়ের সময়ের অভিজ্ঞতা ভুলতে পারেননি এই বর্ষীয়ান অভিনেত্রী।

শর্মিলা ওই অনুষ্ঠানে জানান, সেদিন সকালে ঘুম থেকে উঠে তিনি তাঁর হোটেলের ঘরের জানালা দিয়ে দেখেন সিমলা সাদা বরফের পুরু চাদরে ঢেকে গেছে। চারিদিকটা ছবির মত সুন্দর লাগছে।

কিন্তু এটাও বুঝতে পারেন যে বরফ পড়ার ফলে গাড়ি আর আসতে পারবেনা। হোটেল থেকে সেট পর্যন্ত হেঁটেই যেতে হবে। সেইমত মেকআপ, চুল, সাজগোজ সব সেরে তিনি হোটেল থেকে বার হন। তারপর বরফের ওপর দিয়ে হাঁটতে শুরু করেন।

তখনই তাঁর ওপর আছড়ে পড়ে একটি বরফের গোলা। যা বড়ও ছিল। আর ছোঁড়াও হয়েছিল সজোরে। ফলে বেশ জোরেই লাগে তাঁর।

রেগে গিয়ে শর্মিলা কড়া প্রতিবাদ করতে ঘুরে দাঁড়ান। দেখেন কয়েকটি বাচ্চা মেয়ে তাঁকে দেখে খুব হাসছে। শর্মিলা কড়া কথা আর বলতে না পেরে তাদের বোঝানোর চেষ্টা করেন যে এমনটা করতে নেই।

কিন্তু তারা কান না দিয়ে জানায়, এটা তো তাদের খেলা, তাই তারা এমন করেই খেলবে। শর্মিলার আর প্রতিবাদ করার উপায় ছিলনা। বরং সেট পর্যন্ত যেতে যেতে বেশ কয়েকটা গোলা তাঁর ওপর এমনভাবে আছড়ে পড়ে।

পাল্টা শর্মিলাও কয়েকটা বরফের গোলা বানিয়ে ওই বাচ্চাগুলোর দিকে মজা করে ছুঁড়ে দেন। সেই ঘটনার কথা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026