ফাইল : শর্মিলা ঠাকুর, ছবি - আইএএনএস
তিনি সত্যজিৎ রায়ের খোঁজ, তিনি বাংলা সিনেমার একটা অধ্যায়, তিনি বলিউড সিনেমার চিরদিন মনে রাখার মত এক নায়িকা, তিনি মনসুর আলি খানের ঘরণী, সইফ আলি খানের মা এবং তিনি শর্মিলা ঠাকুর।
দীর্ঘদিন যিনি সিনেমার রূপোলী জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে তিনি ফের ফিরলেন। ৭৮ বছর বয়সে ফিরলেন তাঁর নতুন সিনেমা ‘গুলমোহর’ দিয়ে। সেই শর্মিলা ঠাকুর জানালেন তাঁর হোলির দিনের অভিজ্ঞতার কথা।
সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সিনেমার এই কিংবদন্তি নায়িকা জানান, কলকাতার দোলখেলা তাঁর মনে আছে। কলকাতায় পাগলের মত দোলখেলা হত। এমনকি ভাংও খাওয়া হত। তবে তিনি সাহস করেননি।
ছোটবেলায় শর্মিলা হোলি খেলতেন তাঁদের ত্রিপুরার বাড়িতে। সেখানে চুটিয়ে রং খেলার পর তাঁরা সকলে যেতেন স্নান করতে। স্নান করতে যেতেন কাছের একটি পুকুরে। সেখানে স্নান করে বাড়ি ফেরার পর দেখতেন তাঁর মাথায়, জামাকাপড়ে শামুক লেগে আছে। সেও এক মজা ছিল।
এমনকি তিনি যখন সিনেমার জন্য মুম্বই চলে আসেন তখন তাঁর ভাড়া বাড়িতেও তাঁর বন্ধুরা রং খেলতে হাজির হতেন। সেবার সেখানে রং হচ্ছে। তার মধ্যেই বন্ধুরা হাজির।
শর্মিলা বলেন, তিনি বারবার বন্ধুদের মানা করেন ওখানে রং খেলতে। কারণ সেটা অন্য কারও বাড়ি। তা নোংরা করা উচিত নয়। কিন্তু বন্ধুরা শোনেননি। সে স্মৃতিও ভাগ করে নেন শর্মিলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…