Sports

শেন ওয়ার্নের অকাল মৃত্যুর আসল কারণ সামনে আনল ময়নাতদন্তের রিপোর্ট

ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের অকাল মৃত্যু চমকে দিয়েছে গোটা বিশ্বকে। সকলেই জানতে চাইছেন এত কম বয়সে আচমকা মৃত্যুর কারণ কি? সেটাই এবার পরিস্কার হয়ে গেল।

স্পিনের জাদুকর ছিলেন তিনি। ক্রিকেট ইতিহাস তাঁকে চিরকাল মনে রেখে দেবে। এতটাই প্রতিভাবান স্পিনার ছিলেন তিনি। সেই স্পিনের জাদুকর শেন ওয়ার্নের মৃত্যুর খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর অনুরাগীরা বিশ্বাসই করতে চাইছিলেন না ওয়ার্ন নেই।

থাইল্যান্ডের একটি ভিলায় বন্ধুদের নিয়ে ছুটি কাটানোর সময় তাঁর মৃত্যু হয়। ৫২ বছরের তরতাজা মানুষটা এমন অকালে আচমকা চলে গেলেন কীভাবে? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছিল আসল কারণ প্রকাশ্যে আনতে। সেই ময়নাতদন্তের রিপোর্ট থাইল্যান্ড পুলিশের হাতে এসেছে।

থাইল্যান্ড পুলিশের তরফে এরপরই জানানো হয় ময়নাতদন্তের পর সামনে আসা শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে শেন ওয়ার্নের মৃত্যু একেবারেই প্রাকৃতিক কারণে হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে নেই।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এবার থাইল্যান্ড পুলিশ ওয়ার্নের দেহ থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার দূতাবাসের হাতে তুলে দিতে চায়। তারপর তা সেখান থেকে তুলে দেওয়া হবে ওয়ার্নের পরিবারের হাতে।

এদিকে ওয়ার্নের মূর্তিতে প্রতিদিনই মানুষজন শ্রদ্ধা জানাতে উপস্থিত হচ্ছেন মেলবোর্ন মাঠের সামনে। শেন ওয়ার্নের মৃত্যু ক্রিকেট বিশ্বের বড় ক্ষতি বলে মেনে নিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।

প্রসঙ্গত প্রথম আইপিএল-এ রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন শেন। তাঁর হাতেই উঠেছিল আইপিএল-এর প্রথম কাপ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026