Sports

৫৭টি ছয়, ২৭টি চার, ৫০ ওভারে একাই করলেন ৪৯০!

ক্রিকেটে রেকর্ড তৈরি হয়। রেকর্ড ভাঙেও। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে যে রেকর্ড তৈরি হল তা সহজে ভাঙা যাবে বলে মনে করছেন না বিশ্বের তাবড় ক্রিকেট বোদ্ধাও। কী সেই রেকর্ড? দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে এনডব্লিউইউ পুক্কে ক্লাবের হয়ে ৫০ ওভারের ম্যাচে ব্যাট করতে নামেন ২০ বছর বয়সী যুবা ক্রিকেটার শেন ড্যাডসওয়েল। ব্যাট হাতে নামার পরই শুরু হয় মাঠে চার, ছয়ের বন্যা। বন্যা না বলে তাণ্ডব বলাই হয়তো উচিত হবে। কারণ ৫০ ওভারের একটি ম্যাচে যে রান কোনও দল তুলতে পারেনা, শেন তা তুলেছেন একাই। একাই করেছেন ৪৯০ রান! যা তুলতে তিনি ৫৭টি ছক্কা হাঁকিয়েছেন। চার মেরেছেন ২৭টি। শুধু চার, ছয় দিয়েই স্কোর বোর্ডে নিজের নামের পাশে ৪৫০ রান যোগ করেন এই আশ্চর্য প্রতিভা। বাকি রানটা তোলেন ছুটে।

তবে হ্যাঁ, শেন ড্যাডসওয়েলের কৃতিত্বের এখানেই শেষ নয়। ওই ম্যাচেই প্রতিপক্ষের বিরুদ্ধে বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। তাঁর ৪৯০ রান নিয়ে গোটা বিশ্বের পত্রপত্রিকাতে লেখালিখি শুরু হয়েছে। এমন অবিস্মরণীয় ব্যাটিং প্রতিভা আগামী দিনে দক্ষিণ আফ্রিকার মুখ রাখবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026