Entertainment

বাংলা সিনেমায় ফের নক্ষত্র পতন, চলে গেলেন শম্ভু ভট্টাচার্য

সকালে সুপ্রিয়া দেবীর মত নক্ষত্রকে হারিয়েছে বাংলা সিনেমা জগত। সেই শোকের আবহ কাটার আগেই সন্ধেয় বাংলা সিনেমার আর এক প্রবাদপ্রতিম অভিনেতার জীবনাবসান হল। যখন কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের আগে সুপ্রিয়াদেবীকে গান স্যালুট দেওয়া হচ্ছে। ঠিক তখনই বাগবাজারের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা রূপোলী পর্দার এক সময়ের ডাকসাইটে অভিনেতা শম্ভু ভট্টাচার্য। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। গত ২৭ ডিসেম্বর থেকেই নার্সিংহোমে ভর্তি ছিলেন। ১৮ জানুয়ারি থেকে রাখা হয় ভেন্টিলেশনে। তখনই কার্যত দিন গোনা শুরু করে দিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন। অবশেষে শুক্রবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাধারণত খলনায়কের চরিত্রে তাঁকে সিনেমার পর্দায় দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু নিজের অভিনয় প্রতিভায় মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন শম্ভু ভট্টাচার্য। ২০০৩ সালে চুড়িওয়ালা সিনেমায় শেষ পর্দায় আত্মপ্রকাশ। তারপর কেটে গেছে ১৫টা বছর। কিন্তু এখনও মানুষের হৃদয়ে অম্লান তাঁর উজ্জ্বল উপস্থিতি। সিনেমার পাশাপাশি মঞ্চেও সমান দক্ষতায় কাজ করে গেছেন বহু বছর। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে শোকের ছায়া ছিলই। শম্ভু ভট্টাচার্যের মৃত্যুর খবর সন্ধেয় পৌঁছনোর পর ফের একবার শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়। সন্ন্যাসী রাজা সিনেমায় সুপ্রিয়া দেবী ও শম্ভু ভট্টাচার্য একসঙ্গে অভিনয় করেছিলেন। তাঁরা চলেও গেলেন একই দিনে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026