Entertainment

হঠাৎ বিরাটকে কেন জামাই ডাকলেন শাহরুখ

বিরাটকে তিনি নাচ শিখিয়েছেন। মাঠে তাঁদের হামেশাই দীর্ঘসময় গল্প করতে দেখা গেছে। এবার বিরাটকে কেন জামাই ডাকলেন শাহরুখ?

তাঁকে শাহরুখ খুবই পছন্দ করেন। তাঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছেন কিং খান। শাহরুখ যখন একটি সিনেমার শ্যুটিং করছিলেন তখন অনেক সময় সেখানে হাজির হতেন তিনি। সময় কাটাতেন। যদিও তিনি আসতেন সিনেমার নায়িকার টানে। তখন অনেক গল্প হত।

ভারতীয় দলের ক্রিকেট তারকাকে নিয়ে একথা বললেন শাহরুখ খান। তিনি এও বলেন যে ও হল বলিউডের জামাই। তাঁদের সকলের জামাই। স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি সম্বন্ধে এমনই জানালেন শাহরুখ খান।

শাহরুখ জানান, তিনি সে সময় একটি সিনেমার শ্যুটিং করছিলেন। সিনেমার নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা। সেই সময় অনুষ্কার সঙ্গে দেখা করতেই ফ্লোরে আসতেন বিরাট। বিরাট অনুষ্কার সেই প্রেমপর্ব থেকেই তিনি বিরাটকে চেনেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন শাহরুখ।

শাহরুখ জানান, তিনি বিরাটকে তাঁর পাঠান সিনেমার একটি নাচ শিখিয়েছিলেন। তিনি দেখেছেন পরে একটি ম্যাচে রবীন্দর জাদেজার সঙ্গে মাঠে ওই নাচটা নাচার চেষ্টা করছেন বিরাট কোহলি।

যদিও শাহরুখের মতে নাচটা একদমই ভাল হয়নি। তাই তিনি বিরাটকে বলেছেন তিনি আবার তাঁকে ওই নাচটা শিখিয়ে দেবেন। প্রসঙ্গত আইপিএল ম্যাচে যখনই কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছে, খেলার ফল যাই হোক, শাহরুখ ও বিরাটকে মাঠে চুটিয়ে গল্প করতে, নাচের স্টেপ করতে দেখেছেন সকলে।

২ জনের সম্পর্ক যে কেবল ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয় তা এবার পরিস্কার করে দিলেন শাহরুখ খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026