Entertainment

সুপারস্টার হতে পারেন, কিন্তু আলিবাগের মালিক নন, বিধায়কের তোপে শাহরুখ

কিং খানের জন্মদিন নিয়ে হয়ে গেছে বিরাট হইচই। জন্মদিনের পার্টিতে কি কি হল, কে কী পরল, কারা কারা এল তা মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের কমবেশি জানা হয়ে গেছে। তবে এটা জানেন কি পার্টিতে যাওয়ার আগে ঠিক কি হয়েছিল? সম্প্রতি একটি ভিডিও সেই রহস্যই ফাঁস করেছে। গত ২ নভেম্বর আলিবাগে ছিল শাহরুখের ৫২ বছরের জন্মদিনের পার্টি। সেই পার্টিতে যাওয়ার আগেই শাহরুখকে একরাশ ভক্তের সামনে হেনস্থার শিকার হতে হয়। আলিবাগের সৈকতে বাঁধা ছিল কিং খানের ইয়ট। যাতে করে সপরিবারে আলিবাগ আসেন বলিউড বাদশা।

অন্যদিকে আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিলের ইয়টও বাঁধা ছিল একই সমুদ্রতটে। তবে শাহরুখের ইয়টটি আগে থাকায় বিধায়ক সময়মত নিজের ইয়ট বার করতে পারেননি। ফলে মুম্বই যেতে দেরি হচ্ছিল বিধায়কের। আর তাতেই বেজায় চটে যান জয়ন্ত পাটিল। রেগে গিয়ে ভর্ৎসনার সুরে বলেন, সুপারস্টার হলেও গোটা আলিবাগ তাঁর কেনা নয়। আলিবাগের মালিক তিনি নন। আলিবাগে আসতে গেলে যে বিধায়কের অনুমতি প্রয়োজন তাও কড়া কথায় জানিয়ে দেন জয়ন্ত। অবশ্য শাহরুখ নিজে কোনও প্রত্যুত্তর করেননি। একটু সময় নিয়ে বেড়িয়ে আসেন ইয়ট থেকে। বেড়িয়েই তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে এগিয়ে যান।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026