Entertainment

শাহরুখ খান এবার নতুন ইতিহাস লিখলেন বলিউডে

শাহরুখ খানের এখন কার্যতই তুঙ্গে বৃহস্পতি। যাতেই হাত দিচ্ছেন সোনা ফলাচ্ছেন। সিনেমা তো হিট হচ্ছেই, এমনকি এবার বলিউডে নতুন ইতিহাস লিখলেন তিনি।

টানা ৪ বছর নিজেকে অন্তরালে রেখে দেওয়ার পর ফের পাঠান নিয়ে পর্দায় ফেরেন শাহরুখ খান। বলিউড বাদশা কি তাঁর হারানো আসন ফিরে পাবেন? সেটাই ছিল তখন প্রশ্ন। কিন্তু পাঠানের স্বপ্নের সাফল্য শাহরুখ খানকে ফের তাঁর বাদশার আসন ফিরিয়ে দেয়। তিনি বুঝিয়ে দেন এখনও তিনিই বলিউডের কিং।

কিন্তু পাঠানেই এই সাফল্য সফর শেষ হয়নি। তারপর মুক্তি পায় শাহরুখ খানের আর একটি সিনেমা জওয়ান। এবার পাঠানকেও পিছনে ফেলে দেয় জওয়ানের ব্যবসা।

জওয়ান এমন এক সিনেমা যা এখনও বলিউডের যে কোনও সিনেমার রোজগারকে পিছনে ফেলে দিতে পেরেছে। সিনেমার পরপর সাফল্য তো আছেই, সেইসঙ্গে সিনেমার মুক্তির দিনকেও রেকর্ড গড়ার হাতিয়ার করে ফেললেন শাহরুখ খান। এ যেন যাতেই হাত দিচ্ছেন সোনা ফলাচ্ছেন।

এখানে বলে রাখা ভাল যে শাহরুখ খানের নতুন সিনেমা ডঙ্কি এই বছরই বড়দিনের দিন মুক্তি পেতে চলেছে। একবছরে ৩টি সিনেমার মুক্তি। ২টি ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছে। বক্স অফিসে ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে।

যার মধ্যে পাঠান মুক্তি পেয়েছিল বছরের শুরুতেই প্রজাতন্ত্র দিবসের দিন, ২৬ জানুয়ারি। দ্বিতীয় সিনেমা জওয়ান মুক্তি পায় জন্মাষ্টমীর দিন। আর ডঙ্কি মুক্তি পেতে চলেছে বড়দিনের দিন।

বলিউডে এর আগে কোনও অভিনেতার এক বছরে ৩টি সিনেমার ৩টিই বিশেষ দিনে এভাবে মুক্তি পায়নি। সেদিক থেকে এই সিনেমা বলিউডে এক নতুন ইতিহাস রচনা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026