ফাইল : শাহরুখ খান, ছবি - আইএএনএস
শাহরুখ খান সাধারণত ছবি তোলা হলে রাগ করেননা। বরং বলিউড সুপারস্টার জানেন তাঁর ছবি তোলাটা তাঁর জনপ্রিয়তার স্বাক্ষর বহন করে। সংবাদমাধ্যম তাঁর ছবি তুললে তা প্রকাশিত হয়।
হয়তো কোনও তারকাই এই জনপ্রিয়তার আলো থেকে দূরে থাকতে পছন্দ করেননা। শাহরুখ খানও তার ব্যতিক্রম নন। কিন্তু তার পরেও সকলেরই একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে যায়। শাহরুখ খানেরও আছে।
শাহরুখ খান ছবি তোলায় আপত্তি করেননা। তবে একটা বিশেষ সময়ে তাঁর ছবি তুললে কিন্তু তিনি রেগে আগুন হয়ে যান। একেবারেই সেই ধরনের ছবি তোলা তিনি পছন্দ করেননা। সেটা হল খাবার সময়।
শাহরুখ খান যখন খাওয়াদাওয়া করেন, তখন তাঁর ছবি তোলা তিনি একদম বরদাস্ত করতে পারেননা। ভাল করে দেখলে দেখা যায় শাহরুখ খানকে খেতে দেখা যাচ্ছে এমন ছবি পাওয়া মুশকিল। কারণ ওই সময় তিনি ছবি তুলতে দেন না।
বাড়িতে খাওয়াদাওয়া করলে কেউ তো ছবি তোলার সুযোগ পান না। কিন্তু শাহরুখকে সিনেমার কাজে বাইরে থাকতে হয়। খেতেও হয়। সে সিনেমার সেট হোক বা রেস্তোরাঁ বা হোটেল। কোথাওই শাহরুখ খেতে বসলে তাঁর ছবি তোলা হোক তা মেনে নিতে পারেননা।
শাহরুখের এই প্রবণতা বলিউডের অনেকেই জানেন। জানেন সিনেমা জগতের চিত্রগ্রাহকরাও। তাই শাহরুখ খান খেতে বসলে কেউ ছবি তোলার চেষ্টা করেননা।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…