ফাইল : শাহরুখ খান, ছবি - আইএএনএস
শাহরুখ খান একদিনে শাহরুখ খান হননি। তার পিছনে রয়েছে প্রচুর পরিশ্রম ও অধ্যবসায়। শাহরুখ নিজেই একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর জীবনের প্রথম রোজগার এবং সেই টাকা নিয়ে তিনি কি করেছিলেন সেকথা।
শাহরুখ খান তখন দিল্লিতে থাকেন। রোজগারের চেষ্টা করছেন। তখন সেখানে বিখ্যাত গায়ক পঙ্কজ উদাসের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শাহরুখ সেখানে একটি সামান্য কাজ পান।
সেই কাজের জন্য শাহরুখ ৫০ টাকা পারিশ্রমিকও পান। সেটাই ছিল তাঁর জীবনের প্রথম রোজগার। অনেকেই চমকে উঠতে পারেন, যে শাহরুখ খানের অর্থ সম্পত্তির পরিমাণ এখন বিশ্বের অনেক ধনীকে চমকে দিতে পারে সেই মানুষটি তাঁর জীবনে প্রথম রোজগার করেছিলেন মাত্র ৫০ টাকা!
সেই টাকা দিয়ে শাহরুখ একটি কাজও সারেন। তিনি ওই টাকা দিয়ে আগ্রার তাজমহল দেখতে যান। তাঁর প্রথম রোজগারের টাকায় শাহরুখ খান তাজমহল দেখেছিলেন। সেকথাও শাহরুখ খানেরই জানানো।
সেই শাহরুখ খান দিল্লি থেকে মুম্বই চলে আসেন। তারপর সিনেমায় সুযোগ পাওয়া এবং ক্রমে ভারতের এক কিংবদন্তী অভিনেতা হয়ে ওঠা।
এই সফরে বহু অর্থ উপার্জন করেছেন বলিউডের কিং খান। এখনও তাঁর সিনেমা পাঠান রোজগারে রেকর্ড করেছে। এত কিছুর মধ্যেও কিন্তু শাহরুখ খান তাঁর প্রথম রোজগারটা ভুলে যেতে পারেননি। সে কাহিনি আজও তাঁর মনের মণিকোঠায় সযত্নে রাখা আছে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…