Entertainment

স্ত্রী গৌরীকে ঘর সাজানো নিয়ে খোঁচা দিলেন শাহরুখ খান

শাহরুখ খানের স্ত্রী গৌরী খান একজন সফল ইন্টিরিয়র ডিজাইনারও। তবে ঘর সাজানো নিয়ে সেই গৌরী খানকেই এবার স্বামীর খোঁচা সহ্য করতে হল।

সুপারস্টার স্বামীর পাঠান কার্যত ভারতীয় সিনেমা জগতে ইতিহাস গড়েছে। পাঠানের সাফল্য এখনও তারিয়ে উপভোগ করছেন শাহরুখ খান। স্ত্রী হিসাবে অবশ্যই তিনিও গর্বিত।

এদিকে গৌরী খান নিজেও একজন সফল ইন্টিরিয়র ডিজাইনার। এবার সেই ইন্টিরিয়র ডিজাইন নিয়ে কফি টেবিল বুক ‘মাই লাইফ ইন ডিজাইন’ লিখলেন গৌরী খান। যা প্রকাশিত হল শাহরুখ খানের হাতে।

এই বইয়ের মুখবন্ধ শাহরুখ খানের লেখা। এই মুখবন্ধে শাহরুখ কার্যত স্ত্রীর প্রশংসা যেমন করেছেন তেমন মজা করতেও ছাড়েননি। মজা করেই স্ত্রীকে খোঁচা দিয়েছেন বলিউড কিং।

শাহরুখের মতে, তাঁর স্ত্রী সারা বিশ্বকে সাজাতে ব্যস্ত। কেবল তাঁর ঘরটি বাদ দিয়ে। শাহরুখের দাবি, তাঁর ঘর তাঁর স্ত্রী সাজিয়ে দিচ্ছেন না। অথচ বাকি সকলের ঘর সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন।

অবশ্যই পুরোটাই শাহরুখ খান বলেছেন মজার ছলে। প্রসঙ্গত গৌরী খানের এই বইটিতে প্রচুর ছবির ব্যবহার হয়েছে। যাতে শাহরুখ গৌরীর বাড়ি মন্নত-এর অনেক ছবিও রয়েছে।

মন্নতের ভিতরের সাজসজ্জার ছবি উঠে এসেছে এই বইয়ের পাতায় পাতায়। যাঁরা জীবনে ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেন তাঁদের জন্যও অনেক টিপস দিয়েছেন গৌরী তাঁর বইটিতে। কীভাবে এই জগতে তাঁরা সাফল্য পাবেন তার কিছু টিপসও দিয়েছেন গৌরী খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026